ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ সিরিজের কারনে আইপিএল খেলা হচ্ছে না জ্যাকসের
ইংল্যান্ড ক্রিকেট টিমের অন্যতম তারকা ক্রিকেটার উইল জ্যাকস। বাংলাদেশের বিপক্ষে নিজেকে প্রমান করার জন্য বাংলদেশে এসেছিল এই তারকা ক্রিকেটার। তবে নিজেকে মেলে ধরার আগেই থেকে যায় তার গতি। মুলত
বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচ খেলতে ্পারলেও শেষ ওয়ানডে ম্যাচ ও টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়নি ইংলিশ এই অলরাউন্ডার।
উরুর চোটে দুই ওয়ানডে খেলেই ইংল্যান্ড ফিরে গিয়েছিলেন উইল জ্যাকস। সেই চোটে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেও ছিটকে গেলেন তিনি। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো।
ইংল্যান্ড বিশ্বের অন্যতম তারকা ক্রিকেটার টম অ্যাবেলের সাইড স্ট্রেইনের চোটে বাংলাদেশ সফরের ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন জ্যাকস। বাংলাদেশ বিপক্ষে খেলতে আসা ৫০ ওভারের ক্রিকেট থ্রি লায়ন্সদের জার্সিতে অভিষেকও হয় তার। যদিও নিজের অভিষেক রাঙাতে পারেননি তিনি। দুই ম্যাচে ব্যাটিং করে মাত্র ২৭ রান করেছেন জ্যাকস।
বল হাতে অবশ্য একটি উইকেটে নিয়েছেন ডানহাতি এই স্পিনার। এমন পারফরম্যান্সের পর দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় উরুতে চোট পেয়েছিলৈন জ্যাকস। ফলে তাকে দেশে পাঠিয়ে দেয় ইংল্যান্ড। চোট থেকে সঠিক সময়ে সেরে উঠতে না পারায় আইপিএলও খেলা হবে না তার।
আইপিএলের এবারের মৌসুমের নিলাম থেকে ৩ কোটি ২০ লাক রুপিতে তাকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মিডল অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাকআপ হিসেবে নেয়া হয়েছিল জ্যাকসকে। তার বদলি হিসেবে মাইকেল ব্রেসওয়েলের কথা ভাবছে বেঙ্গালুরু।
নিউজিল্যান্ডের সঙ্গে আলোচনাও চালিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। যদিও এর আগে আইপিএল খেলার অভিজ্ঞতা নেই ব্রেসওয়েলের। তবে ভারত সফরে ব্যাটে-বলে দাপট দেখিয়েছিলেন তিনি। ভারতের বিপক্ষে করেছিলেন সেঞ্চুরিও। আইপিএলের নিলামে ১ কোটি ভিত্তিমূল্য রাখা হয়েছিল এই কিউই অলরাউন্ডারের।
কিন্তু তাকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে জ্যাকসের চোট আর ভারতের মাটিতে করা পারফরম্যান্সে ব্রেসওয়েলকে দলে টানার চেষ্টা করছে বেঙ্গালুুরু। আগামী ২ এপ্রিল বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবেন বিরাট কোহলিরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়