ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানের হেডকোচ বদলানোর একদিন পরেই বোলিং কোচের নাম ঘোষণা
কয়েক দিন বাদেই আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ খেলতে দুবাই যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। তবে অবাক করা বিষয় হল দলের নিয়মিত পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম, উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও পেসার শাহিন শাহ আফ্রিদিকে বিশ্রামে রেখে দল ঘোষণা করেছে পিসিবি। এবার আফগান সিরিজের জন্য দলের অন্তর্বর্তীকালীন কোচও নিয়োগ দিয়েছে ক্রিকেট বোর্ড।
দুবাইয়ের সারজাহতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজের প্রধান কোচ হিসেবে আবদুল রেহমান এবং সাবেক পেসার উমর গুলকে বোলিং কোচ করা হয়েছে। অথচ একদিন আগেই প্রধান কোচ বানানো হয়েছিল মোহাম্মদ ইউসুফকে।
এছাড়া সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফকে ব্যাটিং কোচ, আবদুল মাজিদকে ফিল্ডিং কোচ করা হয়েছে। একইসঙ্গে দলের ট্রেইনার থেকে শুরু করে প্রায় সব পদেই নতুন করে নিয়োগ দিয়েছে পিসিবি।
প্রধান কোচের দায়িত্ব পাওয়া রেহমান এর আগে ঘরোয়া ক্রিকেটে এক দশকেরও বেশি সময় কোচের দায়িত্ব পালন করেছেন। স্থানীয় অনেকগুলো দলের প্রধান কোচের পর চলমান পিএসএলেও তিনি মুলতান সুলতান্সের সহকারী কোচের দায়িত্বে আছেন। গত বছরের নভেম্বরে বাংলাদেশ সফরেও তিনি ছিলেন পাকিস্তান অ-১৯ দলের সঙ্গে।
এদিকে, একদিন আগেই পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি ইউসুফকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ঘোষণা করেছিলেন। তার একদিন পরই পাল্টে গেল সেই ঘোষণা। এবার প্রধান কোচ করা ইউসুফকে বানানো হল ব্যাটিং কোচ। অবশ্য নাজাম শেঠি আগেরদিনের ঘোষণাকে ভুল বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে ইউসুফের নতুন দায়িত্বের কথা বলেন তিনি। কেবল কোচ ঘোষণা কাণ্ডই নয়, প্রধান ক্রিকেটারদের বিশ্রামে রাখার বিষয়টি নিয়েও সমালোচনার মুখে পড়েছেন শেঠি। সাবেক পাক ক্রিকেটার রশিদ লতিফ তো বলেই দিয়েছেন যে, শেঠি পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছেন।
এর আগে আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন উমর গুল। সাবেক এই পাকিস্তানি পেসারের জায়গায় আফগানদের দায়িত্ব দেওয়া হয়েছে সে দেশেরই সাবেক পেসার মোহাম্মদ হামিদকে। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো গুল ৪৭টি টেস্ট, ১৩০টি ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি সাদা পোশাকে ১৬৩ উইকেট, ওয়ানডেতে ১৭৯টি এবং টি-টোয়েন্টিতে পেয়েছেন ৮৫ উইকেট। অবসরের পরই তিনি পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচের নিয়োগ পান।
দুবাইয়ের সারজাহতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজের তিনটি ম্যাচ হবে আগামী ২৪, ২৬ ও ২৭ মার্চ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা