ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
লিটন দাসের সমালোচকদের দাঁতভাঙ্গা জবাব দিলেন স্ত্রী সঞ্চিতা
ক্রিকেট বিশ্বে টি ২০-র বিশ্ব চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডকে ঘরের মাটিতে 'বাংলাওয়াশ' করে ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল ১৪ মার্চ শের-এ-বাংলা স্টেডিয়ামে শেষ টি-২০ ম্যাচ জিতে মঙ্গলবারেই ঐতিহাসিক সিরিজ জিতেছে সাকিব বাহিনি। একে বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সিরিজ জয় তার উপরে সেই বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করে জয়।
যার তৃপ্তি একদম আলাদা। আর টাইগারদের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটার তথা ডানহাতি ওপেনার লিটন দাস। অনবদ্য এক অর্ধশতরান হাঁকিয়ে ফিরেছেন ফর্মে বাংলাদেশ দলের অন্যতম তারকা ওপেনার লিটোন দাস। স্বামী যখন ২২ গজ কাঁপাচ্ছেন তখন সোশ্যাল মিডিয়াতে '২২ গজ' কাঁপিয়েছেন তাঁর স্ত্রী সঞ্চিতা। লিটনকে নিয়ে সমালোচনা করা সমালোচকদের একেবারে চাঁচাছোলা ভাষাতে দিয়েছেন জবাব।
সিরিজের শেষ টি-২০ তে মাঠে নামার এই দিন ম্যাচে লিটন দাস তাঁর অর্ধশতরান পূরণ করার সঙ্গে সঙ্গেই নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন তাঁর স্ত্রী সঞ্চিতা। তিনি লেখেন 'কেউ একজন তো আছে যে নিজের নিঃশ্বাস বন্ধ করে বসে রয়েছে (অধীর আগ্রহে)। যার একমাত্র উদ্দেশ্য যাতে করে তুমি (লিটন) ব্যর্থ হও। তুমি নিশ্চিত কর (পারফরম্যান্সের মধ্যে দিয়ে) যাতে করে তাদের শ্বাসবন্ধ হয়ে আসে।
অভিনন্দন জেবি। তোমার সবথেকে বড় ভক্ত।' পাশাপাশি একটি ভালোবাসার ইমোজিও ব্যবহার করেছেন সঞ্চিতা। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে লিটন যথাক্রমে ৭, ০, ০ রান করেছিলেন। এমনকী, ভারতের বিরুদ্ধেও একদিনের ক্রিকেট সিরিজে একেবারে রান করতে পারেননি। সেকারণেই সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজে টাইগারদের হয়ে তাঁর জায়গা পাওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছিল। অবশেষে এই ৭৩ রানের ইনিংস কিছুটা হলেও সেই সমালোচনার জবাব দিল। লিটনের এই পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই খুশি হবেন আইপিএলে তাঁর ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের কর্তা ব্যক্তিরা।
এদিন মিরপুরের শের-এ-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে প্রথমে ব্যাট করতে নেমে ৫৭ বলে ৭৩ রান করেন লিটন। তাঁর ইনিংস সাজানো ছিল ১০ টি চার এবং একটি বিরাট ছয়ে। ১২৮.০৭ স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। ৭৩ রান করার পরে ক্রিস জর্ডনের বলে ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। পাশাপাশি এদিন ৩৬ বলে ৪৭ রানের একটি দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। ফলে বাংলাদেশ তাদের নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান করতে সমর্থ হয়। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রানেই থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। ওপেনার ডেভিড মালান ৫৩ এবং অধিনায়ক জস বাটলার ৪০ ছাড়া আর কোনও ব্যাটার বলার মতন রান পাননি। বাংলাদেশের হয়ে ২৬ রান দিয়ে দুই উইকেট নিয়ে ১৬ রানের জয় নিশ্চিত করেন তাসকিন আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা