ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
চতুর্থ দ্রুততম বোলার হিসেবে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন মুস্তাফিজ
সদ্য শেষ হয়েছে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজ। তিন ম্যাচের টি-২০ সিরিজে ৩-০ ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডকে করেছে বাংলাওয়াস। তবে এই সিরিজে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার মুস্তাফিজ।
তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হওয়ার আগে মুস্তাফিজুর রহমানের আন্তর্জাতিক টি-২০ তে উইকেট সংখ্যা ছিল ৯৭। তিন ম্যাচের প্রতিটিতেই একটি করে উইকেট নিয়ে মুস্তাফিজ ছুঁয়ে ফেললেন শত উইকেটের মাইলফলক। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে এ কৃতিত্ব অর্জন করলেন এ বামহাতি পেসার।
ইনিংসের ১৪তম ওভারে আক্রমণে আসেন মুস্তাফিজ। প্রথম বলেই বাড়তি বাউন্সের পরাস্ত হন ডেভিড মালান। পুল শট খেলার চেষ্টা করতে গেলে তা কানায় লেগে চলে যায় উইকেটরক্ষের কাছে, লাফিয়ে দারুণ ক্যাচ নেন কিপার লিটন দাস। সেই উইকেট দিয়েই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে একশ' উইকেট শিকার পূর্ণ করেন এ বামহাতি পেসার। এ অর্জনের পর মাঠের জায়ান্ট স্ক্রিনেও তাকে জানানো হয় অভিনন্দন।
১০০ উইকেট শিকার করতে মুস্তাফিজের খেলতে হল ৮১ ম্যাচ। সাকিব আল হাসানের এ মাইলফলক স্পর্শ করতে খেলতে হয়েছে ৮৪ ম্যাচ। ম্যাচের হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে চতুর্থ দ্রুততম বোলার ও দ্বিতীয় দ্রুততম পেসার হিসেবে উইকেটের সেঞ্চুরি করলেন তিনি। সবচেয়ে কম ম্যাচে একশ' উইকেট নেওয়ার রেকর্ডটা আফগান লেগি রশিদ খানের। মাত্র ৫৩ টি-২০ ম্যাচ খেলেই পান শততম উইকেটের স্বাদ।
মুস্তাফিজ একশ' উইকেট শিকারী ক্লাবের ষষ্ঠ সদস্য। এ ক্লাবের দরজায় কড়া নাড়ছেন পাকিস্তানের শাদাব খান। এ স্পিনারের উইকেট সংখ্যা ৯৮।
এমন অর্জনে দল থেকেও অভিনন্দন পেয়েছেন তিনি। মাচ জয়ের পর পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড মুস্তাফিজের হাতে তুলে দিয়েছেন স্মারক ক্রেস্ট। যারা তার বলে ক্যাচ ধরে এ যাত্রার অংশ হয়েছেন তাদেরকে ক্রেস্ট হাতে ধন্যবাদও জানান মুস্তাফিজ।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০ উইকেট শিকারী বোলারদের তালিকা
১। টিম সাউদি (নিউজিল্যান্ড): ১৩৪ উইকেট
২। সাকিব আল হাসান (বাংলাদেশ): ১৩১ উইকেট
৩। রশিদ খান (আফগানিস্তান): ১২৬ উইকেট
৪। ইশ সোধি (নিউজিল্যান্ড): ১১৪ উইকেট
৫। লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা): ১০৭ উইকেট
৬। মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ): ১০০ উইকেট
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা