ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
আইপিএলের জন্য দেশের খেলা ছড়ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা
সাম্প্রতিক নিউজিল্যান্ডের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে শ্রীলঙ্কা ক্রিকেট টিম। এখন পর্যন্ত প্রথম টেস্টে শেষ বলের রোমাঞ্চে সফরকারী কাছ থেকে স্বাগতিকরা জয় ছিনিয়ে নিয়েছে। দীর্ঘতম সংস্করণ শেষে এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে স্রিলঙ্কা-নিউজিল্যান্ড।
তবে এই সময় তবে দেশের মাটিতে সিরিজ থাকলেও বেশ কয়েকজন ক্রিকেটারকে পাচ্ছে না কিউই ক্রিকেট টিম। শুধু ভারত নয় ক্রিকেট বিশ্বের সবথেকে বড় ঘরোয়া লিগ আইপিএল খেলতে ৪ নিয়মিত ক্রিকেটারকে পুরো সিরিজ থেকে ছুটির পাশাপাশি আরও কয়েকজনকে আংশিক ছাড়পত্র দেওয়া হয়েছে।
গতকাল ১৩ মার্চ সোমবার লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করে কিউই ক্রিকেট বোর্ড। সেখানে লঙ্কানদের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে খেলা সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন, বর্তমান অধিনায়ক টিম সাউদি ও ডেভন কনওয়ে নেই ওয়ানডে দলে। নেই মিচেল স্যান্টনারও। তারা সবাই আইপিএলে চুক্তিবদ্ধ।
এছাড়া, শুধু ২৫ মার্চ প্রথম ওয়ানডের জন্য ফিন অ্যালেন, লুকি ফার্গুসন এবং গ্লেন ফিলিপসকেও পাওয়া যাবে। এরপর তারাও আইপিএল খেলতে উড়াল দেবেন ভারতে। টুর্নামেন্টটি শুরু হবে ৩১ মার্চ।
সিরিজটির জন্য টম ল্যাথামকে অধিনায়ক করে ১৬ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। দলে নতুন করে ডাক পেয়েছেন দু’জন। এই সিরিজ দিয়েই অভিষেক হতে পারে ব্যাটার বেন লিস্টার ও চ্যাড বাওয়েসের। দ্বিতীয় ওয়ানডের আগে দলের সঙ্গে যোগ দেবেন লিস্টার, মার্ক চ্যাপম্যান ও হেনরি নিকোলস। এর আগে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে লিস্টারের অভিষেক হয়েছিল। ওই ম্যাচে ২৪ বলে ৪২ রানের ইনিংস খেলেন তিনি। তবে বাওয়েস এখন পর্যন্ত কোনো ফরম্যাটেই জাতীয় দলের জার্সি গায়ে তোলেননি।
এদিকে, দীর্ঘ বিরতির পর সীমিত ওভারের ক্রিকেটের জন্য দলে নেওয়া হয়েছে টম ব্লান্ডেলকে। এর আগে সর্বশেষ তিনি ২০২১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরের ওয়ানডে দলে ছিলেন। তবে গত এক বছর সাদা পোশাকে নিয়মিত খেললেও তাকে নেওয়া হয়নি রঙিন পোশাকের দলে। তার সঙ্গে এই সিরিজে ফিরছেন উইল ইয়াং।
আগামী ২৫, ২৮ ও ৩১ মার্চ লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের লড়াইয়ে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের ১৬ সদস্যের ওয়ানডে দল : টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, চ্যাড বাওয়েস, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, বেন লিস্টার, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা