ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
ফেব্রুয়ারিতে আইসিসির সেরা হ্যারি ব্রুক
ফেব্রুয়ারি মাসের আইসিসির সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান গত বছরের ডিসেম্বরেও আইসিসির সেরা ছিলেন। অ্যাশলে গার্ডনার ফেব্রুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। আজ আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের নাম ঘোষণা করা হয়েছে।
ব্রুকের সাথে ভারতের স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুরকেশ মতি ফেব্রুয়ারিতে বর্ষসেরা খেলোয়াড়ের মনোনয়নে যোগ দিয়েছিলেন। আইসিসির ইন্ডিপেনডেন্ট ভোটিং একাডেমি এবং দর্শকদের বেশির ভাগ ভোটই গেছে ব্রুকের বাক্সে।
ব্রুক ফেব্রুয়ারিতে দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ম্যাচে ৫০ রানের বেশি করতে পারেননি তিনি। তবে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচে দুর্দান্ত ছিলেন তিনি।
চার ইনিংসের তিনটিতেই পঞ্চাশ পেরিয়েছিলেন, যার মধ্যে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে খেলেছিলেন ১৭৬ বলে ১৮৬ রানের ইনিংস। ২৪ চার আর ৫ ছয়ে গড়া ইনিংসটি এসেছিল ইংল্যান্ড ২১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর।
ইংল্যান্ডের ‘বাজবল’ ক্রিকেটের তরুণ প্রতিনিধি হওয়ার আরেক স্মারক ছিল মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংস, যেখানে ১৫ চার ও ১ ছয়ে খেলেন ৮১ বলে ৮৯ রানের ইনিংস।
গত ডিসেম্বরে সেরা হয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৩টি সেঞ্চুরি করে। সেই সিরিজে ৯৩.৬০ গড়ে ৪৬৮ করেছিলেন তিনি।
ইংল্যান্ডের এই তরুণ ক্রিকেটার দেড় বছর আগে টেস্ট ক্রিকেটে পা রাখা ব্রুক সর্বশেষ তিন মাসের মধ্যে দুবার মাস সেরার স্বীকৃতি পেয়ে দলকে ধন্যবাদ জানিয়েছেন, ‘তিন মাসের মধ্যে দুবার পুরস্কার জেতাটা সত্যিই সম্মানের ব্যাপার। আমি ইংল্যান্ড দলে আমার সতীর্থ ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই। তারা আমাকে সহায়তা করেছেন, নিজের শক্তির দিক ব্যবহারে সমর্থন দিয়েছেন।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা