ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার বিষয়ে মুখ খুললেন বাশার
তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফর করছেন ইংল্যান্ড ক্রিকেট দল। ইতিমধ্যে শেষ হয়ে গেছে ওয়ানডে ক্রিকেট সিরিজ এবং বাকি আছে একটি টি-টোয়েন্টি ম্যাচ। এর মধ্যে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল।
অর্থাৎ ইংল্যান্ডের সাথে সিরিজ শেষ হওয়ার আগেই বাংলাদেশের চলে এসেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য বাংলাদেশে এসেছে। এই সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড সফরকারীদের জন্য দল ঘোষণা করেছে বলে জানা যায়।
যেখানে ইংলিশদের বিপক্ষে ওয়ানডে দলে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিয়েছে বিসিবি। তার জায়গায় প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন জাকির হাসান। অবশ্য রিয়াদের দলে না থাকাকে ‘বাদ পড়া’ বলতে নারাজ বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বাশারের মতে, রিয়াদকে বাদ দেওয়া হয়নি। আপাতত আয়ারল্যান্ড সিরিজের জন্য তাকে বিশ্রাম দেওয়া হয়েছে এমনটি দাবি বাশারের। এ নিয়ে ঢাকা পোস্টকে বাশার বলেন, ‘মাহমুদউল্লাহকে আসলে আমরা বিশ্রাম দিয়েছি। আগে থেকেই আমাদের চিন্তা ছিল নতুন কাউকে দেখা। এই সিরিজ দিয়ে আমরা সেই সুযোগ করে দিতে চেয়েছি। আমাদের টিম ম্যানেজমেন্টেরও সেরকমই পরিকল্পনা।’
যদিও রিয়াদের বিশ্রামের বিষয়টি আগেই আভাস দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গণমাধ্যমে বোর্ড প্রধান জানিয়ে দিয়েছিলেন, ‘আয়ারল্যান্ড ও তার পরবর্তী সিরিজের দলে কিছু রদবদল আসবে। তবে কাউকে বাদ দেওয়া হবে না। ‘বাদ’ শব্দটা ব্যবহার করে যেন ভুল ব্যাখ্যা না দেওয়া হয়।’
সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি মিডল অর্ডার এই ব্যাটার। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে তাকে না রাখায় সামাজিক মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। মাহমুদউল্লাহর অনুপস্থিতিতে অবশ্য কপাল খুলেছে জাকির হাসানের। মাস কয়েক আগেই টেস্ট অভিষেক হওয়া এই ক্রিকেটার প্রথমবারের মতো রঙিন পোশাকে খেলার ডাক পেলেন।
এছাড়া ইংল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন তাইজুল ইসলামও। ইংলিশদের বিপক্ষে দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরলেও এবার জায়গা ধরে রাখতে পারলেন না এই স্পিনার। নতুন করে দলে ফিরেছেন ইয়াসির আলি রাব্বি। তিনি ইংলিশদের বিপক্ষের সিরিজে স্কোয়াডে ছিলেন না।
আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর দুইটায় এবং শেষ ওয়ানডে হবে আড়াইটায়। এরপর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, যা শুরু হবে দুপুর দুইটায়। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচটি ৪ এপ্রিল থেকে শুরু হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা