ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

পিসিবির কঠোর সমালোচনা করলেন রমিজ রাজা

২০২৩ মার্চ ১৩ ১৩:১২:১১

পিসিবির কঠোর সমালোচনা করলেন রমিজ রাজা

আসন্ন আফগানিস্তান-পাকিস্তান সিরিজে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানকে বিশ্রামে পাঠাতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুধু বাবর ও রিজওয়ানই নয়, দলের সিনিয়র খেলোয়াড়দের বিশ্রামের কথাও ভাবছে পিসিবি। রমিজ রাজা এই প্রসঙ্গে পিসিবির কঠোর সমালোচনা করলেন।

মার্চ মাসের শেষে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এ সিরিজের জন্য নতুন এক দল পাঠাতে চাচ্ছে পিসিবি। যে দলকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। আর দলের সিনিয়র খেলোয়াড়দের বিশ্রামেও রাখতে চাচ্ছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান রমিজ রাজা টুইটারে বলেন, 'বাবর আজমের কানে এ খবর যেন না পৌঁছে যে, তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার কথা ভাবা হচ্ছে। মনে হচ্ছে, পিসিবির বর্তমান কমিটি পাকিস্তানের অধিনায়ক হিসেবে বাবর আজমকে হজম করতে পারছে না।'

শুধু যে রমিজ রাজাই এমনটা ভাবছেন তা নয়। পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফও ক্ষোভ প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে লতিফ বলেন, 'শাহিন, ফখর, বাবর, রিজওয়ান, শাদাব একটি ঐক্যবদ্ধ শক্তি। আর পিসিবি এই ঐক্য নষ্ট করতে চায়।'

লতিফ আরও বলেন, “তারা বাবর ও রিজওয়ানকে বসিয়ে শাহিনকে অধিনায়ক বানিয়ে খেলোয়াড়দের নিরাপত্তাহীনতায় ফেলতে চায়। তারা 'ভাগ কর ও শাসন কর' নীতি প্রয়োগ করছে। এতে লাভ হওয়ার চেয়ে বরং ক্ষতি হবে।”

এদিকে নির্ধারিত সময়ে হক আই সিস্টেম না পাওয়ায় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচিতে বদল আনা হয়েছে। আগের সূচি অনুযায়ী, সিরিজ শুরুর ম্যাচ একদিন এগিয়ে আনা হয়েছে। ২৪ মার্চ থেকে শারজাহতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। বাকি দুই ম্যাচ হবে ২৬ ও ২৭ মার্চ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বিরতির পরও এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির একমাত্র... বিস্তারিত