ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সাকিবের আইপিএলে খেলা প্রসঙ্গে সরাসরি যা বললেন পাপন
ক্রিকেট বিশ্বে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে কোনো ফরম্যাটে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে এখনও এক ম্যাচ বাকি রয়েছে। তবে এই সিরিজ শেষেও টাইগারদের দম ফেলার সুযোগ নেই। কেননা, ইংলিশ সিরিজ শেষেই শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ।
আইরিশদের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই বাংলাদেশে এসে পৌছে গেছে আইরিশরা। সফরে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল। তবে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজির হয়ে খেলার জন্য আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে নাও খেলতে পারেন সাকিব আল হাসান।
গতকাল রাতে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের পর গণমাধ্যমের সামনে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানেই আয়ারল্যান্ড সিরিজ ও সাকিবের আইপিএল খেলার প্রসঙ্গ উঠে আসে।
আয়রাল্যান্ডের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৪ এপ্রিল। এদিকে তার আগেই ৩১ মার্চ শুরু হয়ে যাবে আইপিএল। যেখানে সাকিবের দল কেকেআরের প্রথম ম্যাচ ১ এপ্রিল। সেক্ষেত্রে সাকিব কি আয়রাল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে সাকিব খেলবেন কিনা সে সম্পর্কে পাপনের কাছে জানতে চাওয়া হয়। শুধু টেস্টই না, কেকেআরের প্রথম খেলার ঠিক আগেরদিন ৩১ মার্চ আয়ারল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও সাকিব খেলবেন কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা।
এর আগে বিসিবি সভাপতি জানিয়েছিলো বাংলাদেশের খেলা থাকলে দলে থকা কোনো খেলোয়াড়কে বাইরে খেলার অনুমতি দেওয়া হবে না। এবার সাকিবের ক্ষেত্রে কি নিজেদের সেই অবস্থানে অটল থাকতে পারভে বিসিবি? নাকি আইপিএল খেলতে যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে টাইগারদের টেস্ট আর টি-টোয়েন্টি অধিনায়ককে? এবং শুধু সাকিবই নয়, এবার আইপিএলে সুযোগ পাওয়া লিটন দাস আর মুস্তাফিজুর রহমানকেও কি দেওয়া হবে ছাড়পত্র?
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘এখনও অনেক দেরি আছে। এগুলো নিয়ে কোনো কথা হলে না বলবো! আগে কথাটা হোক। ওরা (সাকিব, লিটন ও মুস্তাফিজ) আসুক এটা নিয়ে। শুনি, তারপর না হয় একটা সিদ্ধান্ত নিয়ে কথা বলা যাবে। এখন এগুলো নিয়ে আমি কথা শুনতেই রাজি না। এটাই আমি ওদের বলেছি।’
বিসিবি বস আরও বলেন, ‘আমাদের এমন (ছাড়পত্র দেওয়ার) কোন পরিকল্পনা নেই। জাতীয় দলের খেলা বাদ দিয়ে অন্য কোন খেলায় অংশগ্রহণে অনুমতি দেওয়ার পরিকল্পনা আমাদের নেই। এটা আমরা এরই মধ্যে ওদের জানিয়ে দিয়েছি।’
সাকিব নিজে কি আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলা বা না খেলার ব্যাপারে কিছু বলেছেন? এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘সাকিব এখনও কাউকে বলেনি কোনোটাতে অ্যাভেইলেবল নয়। আমি তো জানি অবশ্যই সবগুলোতে অ্যাভেইলেবল।’
আইপিএলে খেলার ছাড়পত্র চেয়েছেন কিনা এমন প্রসঙ্গে বিসিবি প্রধান আরও বলেন, ‘সাকিব যদি এনওসি চায়, তখন বলতে পারবো। এখন আমি কি জোর করে চাওয়াবো ওকে দিয়ে? আপনারা যেভাবে বলছেন, আমার তো মনে হয় এখন জোর করে তার কাছ থেকে আবেদন নিতে হবে এনওসির জন্য।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা