ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

অবিশ্বাস্য রেকর্ডঃ টি-২০ ক্রিকেট ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড গড়লো বাংলাদেশ

২০২৩ মার্চ ১৩ ১১:৪৫:২০

অবিশ্বাস্য রেকর্ডঃ টি-২০ ক্রিকেট ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড গড়লো বাংলাদেশ

টি-২০ ক্রিকেটে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল টিম টাইগাররা। এই ফরম্যাটের ইতিহাসে কোনো দলের বিশ্বকাপ জেতার পরের সিরিজেই হেরে যাওয়ার ঘটনা তাও আবার এই প্রথম।

তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় টি-২০ তে রবিবার ইংলিশ বাহিনি ৪ উইকেটে হারিয়ে বাংলাদেশ। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সফরকারীদের দেওয়া ১১৮ রানের লক্ষ্য ৭ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে টাইগাররা। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি স্বাগতিকরা জিতেছিল ৬ উইকেটে। ফলে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ জয়ের আনন্দে মাতল সাকিব আল হাসানের দল।

২০০৫ সাল থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি শুরু হয়। প্রথমবার বিশ্বকাপ মাঠে গড়ায় ২০০৭ সালে। সেই থেকে এখন পর্যন্ত মোট ৮বার বিশ্বকাপের আসর বসেছে। চ্যাম্পিয়নের মুকুট পড়েছে মোট ৬টি দেশ। ইংল্যান্ড ২০১০ ও ২০২২ সালে শিরোপা জয় করে। ওয়েস্ট ইন্ডিজ জিতে ২০১২ ও ২০১৬ সালে। এ ছাড়া ২০০৭ সালে ভারত, ২০০৯ সালে পাকিস্তান, ২০১৪ সালে শ্রীলঙ্কা, ২০২১ সালে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়।

ইংল্যান্ডের আগে বিশ্বকাপজয়ী এই দলগুলোর কোনোটিই চ্যাম্পিয়ন হওয়ার পরের সিরিজেই কখনো হারেনি।

২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে চ্যাম্পিয়নের মুকুট পড়ে ইংল্যান্ড। এরপর বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটিই ছিল তাদের টি-টোয়েন্টিতে প্রথম সিরিজ।

সব মিলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে এখন ২-১ এ এগিয়ে বাংলাদেশ। সাকিবদের সামনে এখন সুযোগ বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার। মঙ্গলবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বিরতির পরও এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির একমাত্র... বিস্তারিত