ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে চমক দেখালো দক্ষিণ আফ্রিকা, দেখেনিন ভারতের, স্রিলঙ্কার স্থান
উইন্ডিজ বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে জয় তুলে নিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের তুঙ্গে থেকে দক্ষিণ আফ্রিকা। আফ্রিকার এই জয়ের সুবাদে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে আসে এই দক্ষিণ আফ্রিকা। তারা পিছনে ফেলে দেয় ফাইনালের লক্ষ্যে লড়তে থাকা শ্রীলঙ্কাকে।
১৫ ম্যাচে ৮টি জয়-সহ দক্ষিণ আফ্রিকার সংগ্রহে রয়েছে আপাতত ১০০ পয়েন্ট। তারা ৫৫.৫৬ শতাংশ হারে পয়েন্ট সংগ্রহ করেছে। আপাতত লিগ টেবিলে অস্ট্রেলিয়া ও ভারতের পিছনে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার ফাইনালে ওঠার সম্ভাবনা আছে কি:
টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত আর কোনও ম্যাচ বাকি নেই দক্ষিণ আফ্রিকার। ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে আমদাবাদ টেস্টে হেরেও যায়, তাহলেও তারা লিগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করবে। তাই দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার কোনও সম্ভাবনা নেই।
শ্রীলঙ্কা পিছিয়ে গেলেও তারা কি লড়াই থেকে ছিটকে গেল:
শ্রীলঙ্কা আপাতত লিগ টেবিলের চতুর্থ স্থানে পিছলে গেলেও তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি টেস্ট জিতলে এবং ভারত আমদাবাদ টেস্টে হারলে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে শ্রীলঙ্কা। উল্লেখ্য, ভারতকে ইন্দোর টেস্টে হারিয়ে অস্ট্রেলিয়া আগেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে।
দক্ষিণ আফ্রিকার জয়ে ভারতের কোনও সুবিধা হল কি:
দক্ষিণ আফ্রিকা আপাতত শ্রীলঙ্কাকে চার নম্বরে ছিটকে দিলেও তাতে ভারতের কোনও লাভ হয়নি। কেননা, টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে দক্ষিণ আফ্রিকা ভারতের প্রতিদ্বন্দ্বী নয়। ভারতের লড়াই শ্রীলঙ্কার সঙ্গে। শ্রীলঙ্কা নিউজিল্যান্ড সফরের কোনও টেস্ট ড্র করলে বা হারলে ভারতের লাভ। সেক্ষেত্রে রোহিতরা যদি আমবাদাদ টেস্ট হেরেও বসেন, তাহলেও তাঁদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা আটকাবে না।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আপডেটেড পয়েন্ট টেবল:-
১) অস্ট্রেলিয়া: ম্যাচ-১৮, জয়-১১, হার-৩, ড্র-৪, পয়েন্ট-১৪৮, পয়েন্টের শতকরা হার- ৬৮.৫২।
২) ভারত: ম্যাচ-১৭, জয়-১০, হার-৫, ড্র-২, পয়েন্ট-১২৩, পয়েন্টের শতকরা হার- ৬০.২৯।
৩) দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-১৫, জয়-৮, হার-৬, ড্র-১, পয়েন্ট-১০০, পয়েন্টের শতকরা হার- ৫৫.৫৬।
৪) শ্রীলঙ্কা: ম্যাচ-১০, জয়-৫, হার-৪, ড্র-১, পয়েন্ট-৬৪, পয়েন্টের শতকরা হার- ৫৩.৩৩।
৫) ইংল্যান্ড: ম্যাচ-২২, জয়-১০, হার-৮, ড্র-৪, পয়েন্ট-১২৪, পয়েন্টের শতকরা হার- ৪৬.৯৭।
৬) পাকিস্তান: ম্যাচ-১৪, জয়-৪, হার-৬, ড্র-৪, পয়েন্ট-৬৪, পয়েন্টের শতকরা হার- ৩৮.১০।
৭) ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-১৩, জয়-৪, হার-৭, ড্র-২, পয়েন্ট-৫৪, পয়েন্টের শতকরা হার- ৩৪.৬২।
৮) নিউজিল্যান্ড: ম্যাচ-১১, জয়-২, হার-৬, ড্র-৩, পয়েন্ট-৩৬, পয়েন্টের শতকরা হার- ২৭.২৭।
৯) বাংলাদেশ: ম্যাচ-১২, জয়-১, হার-১০, ড্র-১, পয়েন্ট-১৬, পয়েন্টের শতকরা হার- ১১.১১।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা