ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
ইংল্যান্ডের বিপক্ষে আজ ২য় টি-২০ ম্যাচে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ
বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে আজ মাঠে নামবে দুই দল। ইতিমধ্যে সিরিজের প্রথম ম্যাচে জিতে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। তাই আজ সিরিজ নিশ্চিতের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়।
সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামে। তবে শেষ দুই ম্যাচের ভেন্যু মিরপুর। এর আগে ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় মিরপুরে, দুটিতেই জিতেছিল ইংল্যান্ড। টি-টোয়েন্টির আগে চট্টগ্রামে সর্বশেষ ওয়ানডেতে আবার বাংলাদেশের পক্ষেই ফলাফল এসেছিল।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই দলের একাদশই অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তা না পেলেও ইংল্যান্ড এই ম্যাচে কোনো পরীক্ষানিরীক্ষার পথে হাঁটবে না। বাংলাদেশ জয়ের ছন্দ ধরে রাখতে উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামবে।
বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে কখনোই কোনো ফরম্যাটে সিরিজ জেতেনি। এই সিরিজ আবার দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেই তাই ইতিহাস গড়বে সাকিব আল হাসানের দল।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শামীম হোসেন পাটোয়ারি।
ইংল্যান্ড : ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও মার্ক উড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা