ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
প্রথম বারের মত সিরিজ জয়ের মিশনে নামছেন সাকিবরা
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এই প্রথম বারের মত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। তবে অবাক করা বিষয় হল নিজেদের পিছিয়ে থাকা ফরম্যাট টি-টোয়েন্টি ক্রিকেটে এমন সুযোগ হাতছানি দিচ্ছে।
এটি কল্পনা বা স্বপ্ন নয়, ধ্রুব সত্যে পরিণত হয়েছে ইংলিশদের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে জেতার পর আগামীকাল (১২ মার্চ) সিরিজ জয়ের লক্ষ্যে নামবে সাকিব আল হাসানের দল টিম টাউইগার।
বাংলাদেশের হোম অফ ক্রিকেট মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর ৩টায় জস বাটলারদের মুখোমুখি হবে টাইগাররা। এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে চট্টগ্রামের সাগরিকায় ইংল্যান্ডকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। সেই জয়ই ছিল তাদের বিপক্ষে সাকিব আল হাসানদের টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম জয়।
প্রথম ম্যাচ জয়ের পর টাইগারদের সামনে এবার সিরিজ জয়ের হাতছানি দিচ্ছে। ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে নামার আগে হয়তো মনের ভুলেও সিরিজ হারানোর কথা ভাবেননি কেউই। কেননা সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। অবশ্য সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী টাইগার পেসার হাসান মাহমুদ।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোববার মাঠে নামার আগেরদিন (১১ মার্চ) তিনি সংবাদ সম্মেলনে এসেছিলেন। সেখানে এই টাইগার পেসার বলেন, ‘এই মুহুর্তে আমরা যে দলটা খেলছি, তারা টি-টোয়েন্টিতে আমাদের অন্যতম সেরা। প্রথম ম্যাচের মোমেন্টাম ধরে রেখে মিরপুরেও জিততে চাই।’
দ্বিতীয় ম্যাচেও প্রথম ম্যাচের মতো জয়ের ধারা অব্যাহত থাকবে, এমনই বিশ্বাস হাসানের, ‘আমি মনে করি খেলা যেহেতু মিরপুরে, সেহেতু ভালো উইকেটই হবে। আমরা ওদের প্রথম ম্যাচে হারিয়েছি, সেই মানসিকতা ধরে রাখার।’
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। যদি কোনো পরিবর্তন আনা হয়, তবে সেখানে শামীম পাটোয়ারীর জায়গায় দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে।
সেক্ষেত্রে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা