ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

সাকিব আল হাসানদের দলের অধিনায়কের নাম ঘোষণা

২০২৩ মার্চ ১১ ২১:২৯:১২

সাকিব আল হাসানদের দলের অধিনায়কের নাম ঘোষণা

হাতে গোনা কয়েক দিন বাদেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশের অন্যতম ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এই আসরের আগে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে আসরের অন্যতম শক্তিশালী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। যেখানে তারকা ক্রিকেটার সাকিব আল হাসানরা খেলবেন ইমরুল কায়েসের নেতৃত্বে।

আজ ১১ মার্চ শনিবার মোহামেডান কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে। সব কিছু থিক থাক থাকলে আগামী ১৫ মার্চ ডিপিএল মাঠে গড়াবে বলে জানা যায়। এদিকে এখনো শেষ হয়নি ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। বাকি আছে এখনো দুইটি ম্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার আগেই বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল।

সুতরাং ইংল্যান্ড সিরিজ শেষ করার পরপরই বাংলাদেশ ক্রিকেট দলের সামনে আয়ারল্যান্ড সিরিজ। মূলত প্রথমবারের মতো আয়ারল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে আসছে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। টি-টোয়েন্টি টেস্ট সিরিজ খেলবে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে।

এর ফলে সাকিব আল হাসান কিংবা মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞা ক্রিকেটাররা চাইলেও জাতীয় দল রেখে মোহামেডানকে পরিপূর্ণ সেবা দিতে পারবেন না। অর্থাৎ সব ম্যাচে নামা হবে না তাদের। যার কারণে অধিনায়ক হিসেবে জাতীয় দলের বাইরে থাকা ইমরুলকেই বেছে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

এর আগে গত বছরও সাকিবসহ একাধিক তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল মোহামেডান। এরপর গত আসরে সুপার লিগে পা রাখতে পারেনি ক্লাবটি। মূলত জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে সাকিবদের না পাওয়ায় আগেই বাদ পড়েছিল সাদা-কালোরা। এবারও প্রায় একই সমস্যার সামনে ক্লাবটি। জাতীয় দলের বাইরেও দেশের ক্রিকেটের বড় ব্র্যান্ড সাকিব ব্যস্ত থাকবেন আইপিএলেও। তবে যতই ব্যস্ত থাকেন না কেন টাইগার অলরাউন্ডার কথা দিয়েছেন, চেষ্টা করবেন মোহামেডানের হয়ে মাঠে নামার।

এ বিষয়ে গণমাধ্যমকে সাকিব বলেন, ‘চেষ্টা থাকবে সবগুলো ম্যাচ খেলার। জাতীয় দলের কমিটমেন্ট আছে, আইপিএল আছে। এর মাঝখানেই যথাসম্ভব দলের সঙ্গে থেকে ম্যাচগুলো খেলার চেষ্টা করব। মোহামেডান গত আসরে সুপার লিগে না যাওয়ার বড় কারণ হচ্ছে আমরা অনেকগুলো খেলোয়াড় ছিলাম যারা খেলতে পারিনি, সার্ভিস দিতে পারিনি। স্বাভাবিকভাবে জাতীয় দলের কমিটমেন্টের কারণে দিতে পারিনি। আশা করি, এবার আমরা দল হিসেবে খেলতে পারব এবং কাঙ্ক্ষিত ফল আনতে পারব; যেটা মোহামেডান অনেকদিন ধরেই চাচ্ছে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বিরতির পরও এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির একমাত্র... বিস্তারিত