ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের চূড়ান্ত সময়সূচি ঘোষণা
প্রথমবারের মতো আয়ারল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে আসছে স্বাগতিকদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য। স্বাগতিকদের বিপক্ষে আয়ারল্যান্ড ওয়ানডে, টি-২০ ও টেস্ট সিরিজ খেলার জন্যই বাংলাদেশ আসছে। ইতিমধ্যেই পূর্ণাঙ্গ এই সিরিজের দিন-তারিখ সম্পন্ন হবে চূড়ান্ত করা হয়েছে।
তবে ওয়ানডে, টি-২০ ও টেস্ট ম্যাচ দিনের কোন সময় অনুষ্ঠিত হবে এটা নিয়ে ছিলো ধোয়াশা। তবে অবশেষে শনিবার আসন্ন এই সিরিজের সময়সূচী ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ শুরু হবে বেলা ২টা থেকে। একমাত্র টেস্ট ম্যাচটি যথারীতি শুরু হবে সকাল ১০টা থেকে। আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকায় কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশ। সিরিজের সব ম্যাচ সিলেট আর চট্টগ্রামে।
সবকিছু ঠিক থাকলে ১২ মার্চ বাংলাদেশে পা রাখবে আইরিশরা। সেখান থেকে তারা সিলেটের বিমান ধরবে। ১৩ মার্চ থেকে নিজেদের অনুশীলন শুরু করবে আয়ারল্যান্ড। এরপর ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের।
১৬ মার্চ বিশ্রামের ১৭ মার্চ শেষবারের মতো প্রস্তুতি করবে আয়ারল্যান্ড। ১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিরিজের বাকি দুই ম্যাচ ২০ ও ২৩ মার্চ। সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। ওয়ানডে সিরিজ শেষে দুই দলই পাড়ি জমাবে চট্টগ্রামে।
সেখানেই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৫ ও ২৬ মার্চ টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি নেবে দুই দল। এরপর ২৭ মার্চ থেকে শুরু হবে ২০ ওভারের সিরিজের লড়াই। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে ২৯ ও ৩১ মার্চ। এরপর ৪ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা