ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
একটানা ৪ ম্যাচে লজ্জাজনক হার: অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিত স্মৃতি মান্ধানার
টানা চার ম্যাচ হেরে লিগ টেবিলের তলানিতে রয়েছে স্মৃতি মান্ধনার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আগের ম্যাচে ইউপি ওয়ারিয়র্স ১০ উইকেটে লজ্জাজনক পরাজয় বরণ করে। দলে অনেক বড় নাম থাকলেও ব্যাটিং ও বোলিং সব বিভাগেই ব্যর্থ হতে হয়েছে স্মৃতিকে।
এভাবে হেরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বেহাল দশা। শেষ ম্যাচে ইউপির বিপক্ষে হারের পর স্মৃতি বলেছেন, “শেষ চার ম্যাচের পর আমি অনুভব করেছি যে একজন টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে আমাদের শুরু থেকেই রান করতে হবে। আমরা ভালো শুরু করলেও বারবার উইকেট হারিয়েছি। আমি ক্ষতির দায় নিচ্ছি। "
দলের পরিকল্পনা সম্পর্কে স্মৃতি মান্ধানা বলেন, “আমরা ম্যাচের আগে এটা নিয়ে আলোচনা করেছি। ওভারে ৭-৮ রান করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু কাজ হয়নি। টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে আমাদের ভালো রান করা উচিত। আমরা একটি ভারসাম্যপূর্ণ দল গড়তে চেয়েছিলাম, এটা নিয়ে সবার সঙ্গে কথা বলেছি। কিন্তু কোনো সফলতা আসেনি।”
আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি ঘুরে দাঁড়াতে চান। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে এই ধরনের ঘটনা তাঁর সঙ্গে আগেও হয়েছে। ফলে চারটে ম্যাচ হারলেও তিনি ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশাবাদী। নিজেদের ভুলত্রুটি শুধরে পরের ম্যাচ থেকে ঘুরে দাঁড়াবেন বলে আশাবাদী।
খেলার প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর করে ১৩৮ রান। ১৯.৩ ওভারে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ৪ রান করে স্মৃতি মন্ধানা আর ৫২ রান করে এলিস পেরি। ইউপির হয়ে চারটে উইকেট নেন সোফি একলেস্টোন। ৩টি উইকেট নেন দীপ্তি শর্মা। ১টি উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড়।
ইউপি ওয়ারিয়র্জ রান তাড়া করতে নেমে বিনা উইকেটে ১৩ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয়। ৯৬ রান করেন এলিসা হিলি। দেবিকা বৈদ্য করেন ৩৬ রান। ম্যাচের সেরা এলিসা হিলি বলেন, “আমি বোলারদের উপর খুব খুশি, ম্য়াচের আগে আমি ভেবেছিলাম ওদের ২০০-র মধ্যে আটকে রাখব। তবে ১৪০-এর নিচে আটকাতে পেরে ভালো লাগছে। জিততে গেলে স্পিনারদের লাগত, ভালো ব্যাটিং উইকেটে স্পিনাররা ভালো ব্যাটিং করেছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা