ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
রোহিত শর্মা ব্যাটিংয়ে রেকর্ড করলেন, জানুন বিস্তরিত
ভারতীয় ব্যাটিং সেনশেন রোহিত শর্মা সতেরো হাজার রানের লক্ষ্য অর্জন করলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টের তৃতীয় দিনে সতেরো হাজার আন্তর্জাতিক ক্রিকেটে রান পূর্ণ করলেন 'হিটম্যান'। ষষ্ঠ ভারতীয় হিসেবে তিনি এই নজির স্থাপন করলেন।
এর আগে শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি এবং মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় অধিনায়ক ৪৩৮ আন্তর্জাতিক ম্যাচে এই কীর্তি অর্জন করেছেন। তবে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে বড় রান করতে পারেননি রোহিত। তিনি ৫৮ বলে ৩৫ রান করেন। রোহিত ও গিলের উদ্বোধনী জুটি ৭৪ রান করে।
জানা গেছে, শচীন তেণ্ডুলকর আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪,৩৫৭ রান করেন। বিরাট কোহলির রান ২৫,০৪৭। অবশ্য কোহলির রান আরও বাড়ারই কথা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোহলি ব্যাট করতে নামেননি চতুর্থ টেস্টে। রাহুল দ্রাবিড়ের রান ২৪,০৬৪। সৌরভ গঙ্গোপাধ্যায়ের আন্তর্জাতিক রান ১৮,৪৩৩। মহেন্দ্র সিং ধোনি করেন ১৭,০৯২ রান। আর রোহিত শর্মার রান ১৭,০১৪।
ভারত-অস্ট্রেলিয়া সিরিজে শুরুটা বেশ ভাল করেন হিটম্যান। প্রথম টেস্টে ১২০ রান করেন তিনি। কিন্তু ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পিচ ব্যাটারদের সহায়ক ছিল না। সেই কারণে ভাল রান করতে পারেননি ব্যাটাররা। রোহিত রান করেন ৩২, ৩১,১২ এবং ১২।
এদিকে ব্যাট হাতে রান করার আগে রোহিত কিন্তু বিতর্কের জন্ম দিয়েছিলেন। শুভমন গিলকে গালমন্দ করে বসেন হিটম্যান। রোহিতের কণ্ঠস্বর শোনা যায় স্টাম্প মাইক্রোফোন থেকে। যেখানে গালিগালাজ করে রোহিত তরুণ ক্রিকেটার শুভমন গিলকে বলেন, অ্যায় গিল, কাম কিয়া কর।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা