ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
৫০০ উইকেটের মালিক হতে যায় হাসান মাহমুদ
বাংলাদেশের অন্যতম তারকা বোলার হাসান মাহমুদ জানান যে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার পর নিজের নামের পাশে ৫০০ উইকেট দেখতে চান। সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের আগের দিন মুলাত এমনটাই জানিয়েছেন বাংলাদেশের এই পেসা বোলার।
বাংলাদেশের তারকা এই বোলার ক্যারিয়ারে সবেমাত্র ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এখন পর্যন্ত ছয়টি ওয়ানডের পাশাপাশি খেলেছেন ১১টি টি-টোয়েন্টিও। সবমিলিয়ে ২৩ বছর বয়সী এই পেসার উইকেট নিয়েছেন ২৩টি। টেস্টে এখনও অভিষেক হয়নি তার।
আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ক্যারিয়ারে যদিও স্বপ্ন অনেক বড় হাসানের। ক্যারিয়ার শেষ করতে চান অন্তত ৫০০ উইকেট শিকার করে। 'ক্যারিয়ারের শেষে নিজের নামের পাশে কতগুলো উইকেট দেখতে চান'- জনৈক সাংবাদিকের এমন প্রশ্নে আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় বর্ষে থাকা হাসানের জবাব, '৫০০ উইকেট অবশ্যই'।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অবশ্য খেলা হয়নি হাসানের। তরুণ এই পেসার জায়গা পেয়েছেন সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই। আর সেখানেই আলো ছড়ান হাসান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের জেতার রাস্তা প্রথমে তৈরি করেন হাসানই।
আগে ব্যাটিং পেয়ে সেই ম্যাচে উড়তে থাকে ইংল্যান্ড। এমনকি হাসান নিজেও খরুচে বোলিং করছিলেন। প্রথম দুই ওভারে দিয়েছিলেন ২১ রান। ইংলিশ দলপতি জস বাটলার তাকে টানা দুই বলে দুটি ছক্কা হাঁকান।
পরের ২ ওভারে মাত্র ৫ রান দিয়ে দুই উইকেট নেন হাসান। ১৭তম ওভারে মাত্র ১ রান দিন তিনি। সেই ওভারের প্রথম বলেই ফেরান বাটলারকে। তারপর ১৯তম ওভারে ৪ রান খরচায় তুলে নেন স্যাম কারানের উইকেট।
তার এমন বোলিংয়ে শেষ ৪ ওভারে মাত্র ২১ রান নিতে পারে ইংল্যান্ড। ১৫৭ রানের লক্ষ্য পেয়ে পরবর্তীতে ৬ উইকেটে অনায়াসে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।
হাসান বলেন, 'ওই সময় ও যে আমাকে ছক্কা মারছে দুইটা পরপর, আমি ছয়ের দিকে তাকাই না, আমি দেখিই নাই ও কী করতেছিল। আমি ভাবতেছিলাম আমি কী করবো। শেষ দুই ওভারে আমার চ্যালেঞ্জ ছিল এনিহাউ ডিফেন্ড করতে হবে। আমি সেটা করার চেষ্টা করেছি।'
'আমার চিন্তা থাকে বল বাই বল। একটা বল খারাপ হলেও পরের বলের ফোকাসটা রাখি, আমার শক্তির জায়গায় থাকি। ওই সময়টায় নিজের ক্যারেক্টারটা দেখাতে পছন্দ করে। চ্যালেঞ্জটা নিতে ভালো লাগে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা