ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ জিতে নিজের দলকে নিয়ে যা বললেন সাকিব
সাম্প্রতিক সময়ের সবথেকে জনপ্রিয় ক্রিকেট ফরমেট হল টি-২০। এই ফরমেট মুলাত সাহসীদের খেলা। এই ফরমেটে এখানে যে যত ভয়ডরহীন, সে তত সফল। এটাই অধিনায়ক চেয়েছিলেন। টি-২০ ফরমেটে বাংলাদেশ জাতীয় দলের দলপতি সাকিব আল হাসান বললেন, ভয়ডরহীন ক্রিকেটের সংস্কৃতিটা তৈরি করতে চেষ্টা করছেন তারা।
বাংলাদেশ টি-২০ দল ২০২৪ সালে ভালো টি-টোয়েন্টি দল নিয়ে বিশ্বকাপে যাবে, এই বিশ্বাসও মনের মধ্যে পুষে রেখেছেন টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে রীতিমত উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ১৫৭ রান তাড়া করতে নেমে জিতেছে ৬ উইকেট আর ২ ওভার হাতে রেখে।
দলের এমন ভয়ডরহীন ক্রিকেট নিয়ে বেশ খুশি সাকিব। ম্যাচের পর তিনি বলেন, ‘এটাই আমরা করতে চাই। টি-টোয়েন্টিতে যখন আপনার বেশি কিছু ভাবনার সময় থাকে না, আপনার ভালো পারফর্ম করার জন্য ইনটেন্ট থাকতে হয়। এই জিনিসটাই আমরা ড্রেসিংরুমে তৈরি করার চেষ্টা করছি। সৌভাগ্যক্রমে আমরা সেটা মাঠে দেখাতে পেরেছি। আশা করছি আমরা এই মানসিকতা ড্রেসিংরুমে এবং মাঠে দেখাতে পারব।’
সাকিবের চোখে ২০২৪ বিশ্বকাপ, যেটা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হবে। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বিশ্বাস করেন, ওই বিশ্বকাপ আসতে আসতে ভালো একটা দলে পরিণত হতে পারবে টাইগাররা।
সাকিব বলেন, ‘একটা ভালো শুরু হয়েছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে যেটা ওয়েস্ট ইন্ডিজে হবে, এটা খুব ভালো শুরু হয়েছে। আমরা এখন থেকেই সেটা বিল্ড করতে পারি। এখান থেকে ভালো কিছু পেতে পারি। যখন বিশ্বকাপ আসবে ততদিনে আমরা ভালো দলে পরিণত হবো।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা