ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
অনিল কুম্বলের যে অবিশ্বাস্য দুটি রেকর্ড ভেঙে দিলেন অশ্বিন
চার ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে গত ৯ মার্চ মাঠে নেমেছে স্বাগতিক ভারত এবং সফরকারী অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত এই বর্ডার-গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। আহমেদাবাদে শুরু হলো দুই দেশের চতুর্থ ও শেষ টেস্ট। সিরিজে সমতায় ফেরার লক্ষ্যে টস জিতে ব্যাট করছে অজিরা।
আজকের ম্যাচটি শুরু হতে হয়েছে আহমেদাবাদে। এই মাঠে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচ উপভোগ করছেন ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ম্যাচ শুরু আগে দুই দলের ক্রিকেটারদের শুভেচ্ছা জানান স্বাগতিক দল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ। শুধু তাই নয় ক্রিকেটারদের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইলেন দুই প্রধানমন্ত্রী।
চলতি এই সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের প্রথম ইনিংস শেষে ভারত জাতীয় দলের সাবেক কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলের দুটি রেকর্ড ভেঙেছেন সাম্প্রতিক সময়ে দারুন ফর্মে থাকা রবিচন্দ্রন অশ্বিন। এই বোলার নিজের ঘরের মাঠে সবচেয়ে বেশিবার পাঁচ উইকেট নেয়া বোলার এখন এই স্পিন বোলিং অলরাউন্ডার।
চলতি আহমেদাবাদ টেস্টের প্রথম ইনিংসে ৪৮০ রান তুলেছে অজি বাহিনি। আর অশ্বিন নিয়েছেন ছয় উইকেট। এই উইকেটগুলো পাওয়ায় ঘরের মাঠে ভারতের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অশ্বিন। আগে এটা ছিল কুম্বলের দখলে।
একইসঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে অশ্বিনের মোট উইকেটসংখ্যা ১১৩টি। অজিদের বিপক্ষে কুম্বলের উইকেটসংখ্যা ছিল ১১১টি। এদিক থেকেও স্বদেশী গ্রেটকে ছাড়িয়ে গেলেন অশ্বিন। যদিও এক ইনিংসে সর্বোচ্চ পাঁচ উইকেট নেয়ার তালিকায় অশ্বিন আছেন ছয়ে। এই রেকর্ডে কুম্বলের চেয়ে এখনও পিছিয়ে তিনি।
টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নিয়েছেন সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক মুত্তিয়া মুরালিধরন। শ্রীলঙ্কান এই কিংবদন্তির ঝুলিতে আছে ৬৭বার পাঁচ উইকেট নেয়ার কীর্তি। তারপরই আছেন শেন ওয়ার্ন। ৩৭বার পাঁচ উইকেট নিয়ে দুইয়ে আছেন এই অজি কিংবদন্তি।
তিনে থাকা স্যার হ্যাডলি ৩৬বার পাঁচ উইকেট নিয়েছেন। চার নম্বরে আছেন কুম্বলে। তিনি ক্যারিয়ারে ৩৫বার এক ইনিংসে পাঁচ উইকেট বা এর বেশি দখল করেছেন। ৫ নম্বরে আছেন আরেক লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ।
বাঁহাতি এই স্পিনার ৩৪বার পাঁচ উইকেট নিয়েছেন। এরপরই আছে অশ্বিনের নাম। ৩২বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। অবশ্য ইংলিশ পেসার জেমি অ্যান্ডারসনও ৩২বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। তবে অশ্বিনের চেয়ে অ্যান্ডারসন ম্যাচ বেশি খেলায় পরিসংখ্যানে তিনি সাত নম্বরে আছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা