ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
‘বেশ কয়েকজনের হৃদয়ও জিতে নিয়েছেন উনি’
সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেটে চলছে দেশটির সব থেকে বড় ঘরোয়া আসর পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। সেখানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার সাইমন ডুল।
এই আসরে কদিন আগেই পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে ‘স্বার্থপর’ বলেছিলেন এই কিউই সাবেক ক্রিকেটার। আর এবার পাকিস্তানের ক্রিকেটার হাসান আলীর স্ত্রীকে নিয়ে মন্তব্য করে ফের আলোচনায় ডুল।
চলতি পিএসএলে এই দিন ইসলামাবাদ ইউনাইটেড এবং মুলতান সুলতানের ম্যাচ চলছিল। এই ম্যাচটিতে ইসলামাবাদ হারিয়ে দেয় আসরের অন্যতম শক্তিশালী দল মুলতানকে। সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন ডুল। তখন ইসলামাবাদ দলের ডাগ আউট এবং সমর্থকদের টিভিতে দেখানো হচ্ছিল। পাকিস্তান জাতীয় দলের পেসার হাসান আলির স্ত্রী সামিয়া আরজুকে তখন দেখানো হয়।
এই দিন স্বামীর দল ইসলামাবাদের জার্সি পরেছিলেন সামিয়া। সেই সময় ডুল বলেন, ‘উনি জিতে নিয়েছেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি, বেশ কয়েকজনের হৃদয়ও জিতে নিয়েছেন উনি। দুর্দান্ত। অপূর্ব। জয়টাও দুর্দান্ত।’
ডুলের সেই মন্তব্য দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই মনে করছেন, ডুলের এই মন্তব্য নিছক প্রশংসা নয়। পাকিস্তানের ক্রিকেটারের স্ত্রীর প্রতি অশালীন ইঙ্গিত রয়েছে এর মধ্যে।
কেউ কেউ মনে করছেন, ধারাভাষ্য দিতে গিয়ে কোনো নারীকে নিয়ে এভাবে মন্তব্য করা উচিত হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা