ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
তৃতীয় দিনঃ ব্যাটিংয়ে নেমে ভারতের দুর্দান্ত সুচনা, দেখুন সর্বশেষ স্কোর
চার মাস টেস্ট সিরিজের শেষ ম্যাচে গত ৯ মার্চ মাঠে নেমেছে স্বাগতিক ভারত এবং সফরকারী অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত এই বর্ডার-গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। আহমেদাবাদে শুরু হলো দুই দেশের চতুর্থ ও শেষ টেস্ট। সিরিজে সমতায় ফেরার লক্ষ্যে টস জিতে ব্যাট করছে অজিরা।
আজকের ম্যাচটি শুরু হতে হয়েছে আহমেদাবাদে। এই মাঠে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচ উপভোগ করছেন ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ম্যাচ শুরু আগে দুই দলের ক্রিকেটারদের শুভেচ্ছা জানান স্বাগতিক দল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ। শুধু তাই নয় ক্রিকেটারদের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইলেন দুই প্রধানমন্ত্রী।
এখনও পর্যন্ত আগের তিন টেস্টে পিচ নিয়ে বিতর্ক হলেও আহমেদাবাদ টেস্টের উইকেট দেখে খুশি দুই দলের অধিনায়ক। টসের পর তাদের মনোভাব ব্যক্ত করেন রোহিত শর্মা ও স্টিভেন স্মিথ। এ ম্যাচে ভারতীয় দলে একটি পরিবর্তন এসেছে। মোহাম্মদ সিরাজের পরিবর্তে প্রথম একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ শামি।
অস্ট্রেলিয়ার ব্যাটিং বর্ণনা
উসমান খোয়াজাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ট্রেভিস হেড। বোলিং শুরু করেন মহম্মদ শামি। শুরুতেই ওয়াইডে খাতা খোলে অস্ট্রেলিয়া। দ্বিতীয় বলে লেগ-বাই হিসেবে ১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। তৃতীয় বলে বাই চার পায় তারা। পঞ্চম বলে চার মারেন খোয়াজা। প্রথম ওভারে ১০ রান ওঠে। ৬ রান আসে অতিরিক্ত হিসেবে।
৫ ওভারেই ১১ রান অতিরিক্তঃ
তৃতীয় ওভারে শামির বলে আরও ১টি বাই-চার পায় অস্ট্রেলিয়া। চতুর্থ ওভারে কোনও রান খরচ করেননি উমেশ। পঞ্চম ওভারে শামি ১টি নো-বল করেন। ৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ১৭ রান। খোয়াজা ৫ ও হেড ১ রানে ব্যাট করছেন। ১১ রান এসেছে অতিরিক্ত হিসেবে।
৫০ টপকাল অস্ট্রেলিয়াঃ
১৩তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় অস্ট্রেলিয়া। ১৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৫২ রান। ৩৯ বলে ৩১ রান করেছেন ট্রেভিস হেড। তিনি ৭টি চার মেরেছেন। ৪০ বলে ১০ রান করেছেন উসমান খোয়াজা। তিনি ১টি চার মেরেছেন।
হাফ-সেঞ্চুরি খোয়াজারঃ
৯টি বাউন্ডারির সাহায্যে ১৪৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন উসমান খোয়াজা। ৪৯ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১২৮ রান। খোয়াজা ৫৬ ও স্মিথ ২৬ রানে ব্যাট করছেন।
৩০০ ছুঁল অস্ট্রেলিয়াঃ
১০৮তম ওভারে প্রথম ইনিংসে ৩০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। তাদের স্কোর ৪ উইকেটে ৩০০ রান। উসমান খোয়াজা ৩১৮ বলে ১৩৩ রান করেছেন। মেরেছেন ১৮টি চার। ক্যামেরন গ্রিন ১০৫ বলে ৬৫ রান করেছেন। তিনি ৯টি চার মেরেছেন।
অল্পের জন্য বাঁচলেন খোয়াজাঃ
১১২.১ ওভারে জাদেজার বল খোয়াজার ব্যাটের কানা নিয়ে উইকেটকিপারের পাশ দিয়ে বাউন্ডারি লাইনের বাইরে চলে যায়। কেএস ভরত বল ধরার মতো তৎপরতা দেখাতে পারেননি। ১১৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ৩১৩ রান। খোয়াজা ১৪০ ও গ্রিন ৭১ রানে ব্যাট করছেন।
দ্বিতীয় দিনেঃ
দ্বিতীয় দিনেও অজিরা দারুণ ভাবে শুরু করলেও শেষমেষ ৪৮০ রানে অলআউট হয়ে যান ভারতীয় বোলারদের কাছে। এরপরে দিনের শেষ মুহূর্তে ব্যাটিংয়ে নেমে যান টিম ইন্ডিয়া। খুব দারুণ সূচনা করে শেষ করেন সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন।
এই পরতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোরঃ তৃতীয় দিনে ভারত ২০ উইকেট না হারিয়ে ৭০ রান সংগ্রহ করেন।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশঃ
উসমান খোয়াজা, ট্রেভিস হেড, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, টড মার্ফি ও ম্য়াথিউ কুনম্যান।
ভারতের প্রথম একাদশঃ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও মহম্মদ শামি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা