ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন রুশো
টি-২০ মানে চার ছক্কার ঝড়। সেটাই জন্য হচ্ছে এবারের পাকিস্তান সুপার লিগ পিএসএলে। যেখানে ২৪০ রানের করেও জয় পাচ্ছে না প্রতিপক্ষ দল। এবার দিয়ে দুইবার ২৪০+ রান করেও হারলো বাবর আজমরা। আগের ম্যাচে করেছিলেন সেঞ্চুরি আর আজ পেশোয়ার অধিনায়ক বাবর আজম খেললেন ৭৩ রানের দারুণ এক ইনিংস। তবে আগেরদিন জেসন রয়ের তাণ্ডবে ২৪০ রান করেও হেরেছিল পেশোয়ার জালমি। এবার ২৪২ রান করে আবারও হারল বাবর আজমের দল, যেখানে রেকর্ড গড়া সেঞ্চুরিতে হইচই ফেলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাইলি রুশো।
পিএসএলে দ্রুততম ফিফটির (১৭) সাথে দ্রুততম সেঞ্চুরিরও রেকর্ড গড়েন এদিন রাইলি রুশো। মাত্র ৪১ বলে সেঞ্চুরি করেন এই বাহাতি ব্যাটার। আর তার ঝড়ো সেঞ্চুরিতে পেশোয়ার জালমিকে ৫ বল হাতে রেখেই ৪ উইকেটে হারালো মুলতান সুলতান্স। আর ২৪২ রান তাড়া করে এই জয় পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২৭তম ম্যাচে মুখোমুখি হয় বাবর আজমের পেশোয়ার জালমি ও মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতান্স। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করে পেশোয়ার।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বাবর এবার ৩৯ বলে করেন ৭৩ রান, দুইশ ছুঁইছুঁই স্ট্রাইক রেটে। এছাড়া সাইম আইয়ুব ৩৩ বলে ৫৮ রান করেন। মোহাম্মদ হারিস ১১ বলে ৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। টম কোহলার ক্যাডমোর ৩৮ রান করেন মাত্র ১৮ বলের মোকাবেলায়।
জবাবে তৃতীয় উইকেটে রুশো ও পোলার্ডের গড়া ৯৯ রানের জুটিতে উড়ন্ত সূচনা পায় মুলতান। ২৫ বলে ৫২ রান করে পোলার্ড বিদায় নিলেও ১৭ বলে অর্ধশতকের পর এই প্রোটিয়া ব্যাটার শতক হাঁকান ৪১ বলে, গড়েন পিএসএলের দ্রুততম অর্ধশতক ও শতকের রেকর্ড। মাত্র ৫১ বলে ১২টি চার ও ৮টি ছক্কায় ১২১ রান করে বিদায় নিলেও রুশো জয়ের পথ দেখিয়ে যান দলকে।
তার বিদায়ের পর আনোয়ার আলীর ৮ বলে ২৪ ও উসামা মীরের ৩ বলে ১১ রানের অপরাজিত দুই ইনিংসে ৪ উইকেট ও ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুলতান, নিশ্চিত করে প্লে-অফ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা