ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
চলতেই আছে রোহিতের রিভিউ বিতর্ক
চলছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজের ৪র্থ টেস্ট ম্যাচ। তবে ৪র্থ টেস্টে রীতিমতে ভারতীয় বোলারদের নাভিশ্বাস ছুটিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটাররা। উইকেট যেন সোনার হরিণে পরিণত হয় ভারতীয় বোলারদের কাছে। বিশেষ করে উসমান খোয়াজা এবং ক্যামেরিন গ্রিনের জুটি ভাঙতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজাদের।
পঞ্চম উইকেটে ২০৮ রানের জুটি গড়েন খোয়াজা এবং গ্রিন। তাঁদের আউট করার জন্য এক সময় মরিয়া হয়ে উঠেছিলেন রোহিত শর্মারা। কারণ আমদাবাদের ২২ গজে তাঁদের কোনও সমস্যায় ফেলতে পারছিলেন না বোলাররা। অস্ট্রেলিয়ার ইনিংসের ১২৮তম ওভারের শেষ বল খোয়াজার প্যাডে লাগে। বল অফ স্টাম্পের অনেক বাইরে পড়লেও বোলার জাডেজা আউটের জন্য আবেদন করেন। তাঁর সঙ্গে গলা মেলান অধিনায়ক রোহিত-সহ দলের অন্য ক্রিকেটাররাও। সঙ্গে সঙ্গে আবেদন নাকচ করে দেন আম্পায়ার রিচার্ড কেটলবরো।
মাঠের আম্পায়ারের দ্রুত সিদ্ধান্তে খুশি হতে পারেননি উইকেটের জন্য মরিয়া হয়ে ওঠা রোহিতরা। জাডেজার সঙ্গে আলোচনা করে ভারতীয় দলের অধিনায়ক রিভিউয়ের আবেদন করেন। ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টে তৃতীয় আম্পায়ার জয়রামন মদনগোপালও রি-প্লে দেখে জানিয়েদেন, খোয়াজা আউট নন। রি-প্লেতে দেখা যায়, জাডেজার বল অফ স্টাম্পের অনেক বাইরে পড়েছে। শুধু তাই নয় বল যেখানে খোয়াজার প্যাডে লেগেছে, সেটাও অফ স্টাম্পের বেশ কিছুটা বাইরে প্রায় পঞ্চম স্টাম্পের জায়গায়। অর্থাৎ, খোয়াজা কোনও ভাবেই আউট নন। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত জানানোর পর রোহিতদের অবস্থা দেখে হেসে ফেলেন কেটলবরো।
রোহিতদের রিভিউ নেওয়ার সিদ্ধান্ত দেখে মজা করতে ছাড়েননি ধারাভাষ্যকাররাও। সে সময় ধারাভাষ্য দিচ্ছিলেন রবি শাস্ত্রী, ম্যাথু হেডেন এবং দীনেশ কার্তিক। তাঁরাও নিজেদের মধ্যে হেসে ওঠেন। কার্তিক মন্তব্য করেন, ‘‘তৃতীয় আম্পায়ার জেগে রয়েছেন কিনা, ভারতীয় দল বোধহয় সেটাই পরীক্ষা করে নিল।’’ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের দলের প্রথম উইকেটরক্ষক ছিলেন কার্তিক। বর্ডার-গাওস্কর সিরিজ়ে তিনি ধারাভাষ্য দিচ্ছেন। সেই অর্থে রোহিতরা তাঁর সতীর্থ। তিনিও রোহিতদের ডিআরএস ব্যবহার দেখে বিস্ময় গোপন করতে পারেননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা