ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
ইংল্যান্ড সিরিজ শেষ হতে না হতেই বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সময় সুচি ঘোষণা
তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন ইংল্যান্ড ক্রিকেট দল ইতিমধ্যে শেষ হয়ে গেছে ওয়ানডে সিরিজ টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচ। ইংলিশ বাহিনীর সাথে এই সিরিজ শেষ হতে না হতেই বাংলাদেশ সফর করতে আসছেন আয়ারল্যান্ড ক্রিকেট দল।
আইরিশরা প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামীকাল ১১ মার্চ শনিবার ঢাকায় আসছে বলে জানা যায়। বাংলাদেশের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচ খেলবে আইরিশরা। সাকিব-তামিমদের বিপক্ষে খেলার জন্য আগেই তিন ফরম্যাটের শক্তিশালী দল ঘোষণা করেছিল আয়ারল্যান্ড।
সাকিব তামিমদের বিপক্ষে ডাক পাওয়ার পরও ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন জশ লিটল। আর টি-টোয়েন্টিতে পাওয়া যাবে না কোনোর ওলফার্টকে। এইস সফরে এই দুজনের পরিবর্তে তিন ফরম্যাটের স্কোয়াডে রাখা হয়েছে পেস বোলিং অলরাউন্ডার ফিওন হ্যান্ডকে।
এর আগে আইরিশ জার্সিতে আট টি-টোয়েন্টি খেলেছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। তিন ফরম্যাটেই আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বালবার্নি। মূল সিরিজ শুরুর আগে ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা আইরিশদের।
বাংলাদেশের বিপক্ষে তিন ভেন্যুতে হবে আয়ারল্যান্ড সিরিজ। ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের তিন ওয়ানডে। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৭, ২৯ ও ৩১ মার্চ হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। আর ৪ এপ্রিল মিরপুরে শুরু হবে সফরের একমাত্র টেস্ট।
বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের স্কোয়াড
টেস্ট দলঅ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, মুরে কমিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্ফাইরেস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, জেমস ম্যাককালাম, পিজে মুর, হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট ও ফিওন হ্যান্ড।
ওয়ানডে দলঅ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহানি, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্ফাইরেস অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ফিওন হ্যান্ড।
টি-টোয়েন্টি দলঅ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্ফাইরেস, ব্যারি ম্যাককার্থি, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং ও ফিওন হ্যান্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা