ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
অবশেষে জানা গেল যেকারণে ‘ক্যাপকে’ ব্যাট বানিয়ে ভক্তকে মারধর করলেন সাকিব
ওয়ানডে সিরিজ শেষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে গতকাল মাঠে নেমেছিল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০তে জয়ের পর পর রাতে একটি ফ্যাশন ফ্ল্যাগশিপের উদ্বোধন করতে যান দেশ সেরা ক্রিকেটার অদিনায়ক সাকিব আল হাসান।
এর আগে ফেসবুকে ভিডিও বার্তায় সেখানে যাওয়ার কথা আগেই জানিয়েছিলেন তিনি। ফলে তাকে একনজর দেখতে ভিড় করেন হাজারো ভক্ত।
মুলাত ক্রিকেটারে সাথে বিপত্তিটা বাধে সেখানেই। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, স্বাভাবিকভাবে সাকিবকে কাছে পেয়ে ভিড় জমান ভক্ত-সমর্থকরা। এদের মধ্য থেকে একজন সাকিবের মাথার ক্যাপ টেনে নেওয়ার চেষ্টা করেন।
এ ঘটনার পর মেজাজ হারান তিনি। মাথার ক্যাপ দিয়েই সেই ভক্তকে অনবরত আঘাত করতে থাকেন সাকিব। এরপর গাড়িতে উঠে দ্রুত সেই স্থান ত্যাগ করতে দেখা যায় বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ককে।
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয়ের পর পুরো টিম যখন বিশ্রামে, সাকিব তখন ছোটেন ব্র্যান্ডের শোরুম উদ্বোধনে। সেখানে গিয়ে জন্ম দিলেন অনাকাঙ্ক্ষিত ঘটনার।
ভক্ত-সমর্থকদের সঙ্গে সাকিবের সম্পর্কটা কখনোই মধুর ছিল না। এর আগেও বেশ কয়েকবার এমন বিতর্কিত ঘটনার জন্ম দেন দেশের ক্রিকেটের পোস্টারবয়। তবে ভক্ত-সমর্থকদের আরও সংবেদনশীল হওয়া উচিত বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা।
তার উপস্থিতির খবরে পুরো এলাকা জনস্রোতে রূপ নেয়। শো রুম থেকে বের হয়ে গাড়ি পর্যন্ত যেতে তাকে পাড়ি দিতে হয়েছে কঠিন পথ। নিরাপত্তা কর্মী আর পুলিশের সহায়তায় গাড়ি অবধি চলেও যান। তবে এক উগ্র ভক্তের শিকার হন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
পেছন থেকে তার মাথার ক্যাপ নিয়ে পালাতে চেয়েছে এক লোক। কিন্তু সাকিবকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। হাতে নাতে ধরে ফেলেন, এরপর নিজেই ক্যাপ দিয়ে ওই লোকের গায়ে আঘাত করতে থাকেন। এ সময় সাকিবকে প্রচন্ড বিরক্ত হতে দেখা যায়। পরে অবশ্য গাড়িতে উঠে দ্রুতই ওই জায়গা ত্যাগ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা