ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
১৫০ বছরের ক্রিকেট নতুন ইতিহাস গড়ল আহমেদাবাদ টেস্ট
এই তোকিছু দিন আগের কথা। চারদিকে রব উঠেছিল ১৫০ বছরের টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। টি-২০ র ডামাডোলে একসময় বিলুপ্ত হয়ে যাবে ক্রিকেটের এই দীর্ঘ ফরম্যাট। টেস্ট ক্রিকেটকে বাঁচাতে নানাভাবে আলোচনা শুরু করেছিলেন সাবেক তারকা ক্রিকেটাররা সহ ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এমনকি পাঁচ দিনের পরিবর্তে টেস্ট ক্রিকেটকে চার দিন করার কথাও বলেন কেউ কেউ।
সমালচকদের সেই কথা যে ভুল, অবশেষে তা প্রমাণে ব্যস্ত হয়ে ওঠেন আহমেদাবাদের দর্শক। গত দেড়শ বছরে যা হয়নি, তা-ই করে দেখালেন তারা। বর্ডার-গাভাস্কার সিরিজে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের প্রথম দিন আহমেদাবাদের গ্যালারি ছিল দর্শক দিয়ে কানায় কানায় পূর্ণ।
ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত হন রেকর্ড সংখ্যক দর্শক দেখে গেছে এই দিনে। প্রথম দিনে প্রায় এক লাখ দর্শক উপস্থিত ছিলেন ভারতে-অজিদের এই টেস্ট দেখতে, যা টেস্ট ইতিহাসে সর্বোচ্চ। প্রায় দেড়শ বছরের ইতিহাসে এত দর্শক আর কখনো দেখেনি টেস্ট ক্রিকেট।
এর আগে সবচেয়ে বেশি দর্শক উপস্থিত ছিলেন ২০১৩ সালে অ্যাশেজে বক্সিং ডে টেস্টে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ৯১ হাজারের বেশি মানুষ।
এবার এমসিজিকে পেছনে ফেলল নরেন্দ্র মোদি স্টেডিয়াম। মূলত ভারত-অস্ট্রেলিয়া কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদযাপন উপলক্ষে বাড়তি আয়োজন ছিল স্টেডিয়ামটিতে।
রোহিত-স্মিথদের হাইভোল্টেজ লড়াই উপভোগে গ্যালারিতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এতে দারুণ এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয় বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট স্টেডিয়ামটিতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE