ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এমন জয়ে যা বললেন নাফীস
ইংল্যান্ড ক্রিকেট দল এখন বাংলাদেশে সফর করেছে মূলত এই সফরে তিন ম্যাচের এক টেস্ট সিরিজ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য বাংলাদেশে এসেছে ইংলিশ ক্রিকেট বাহিনী। ইতিমধ্যে শেষ হয়ে গেছে ওয়ানডে সিরিজ। তবে আজ ৯ মার্চ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড দল মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে।
ইতিমধ্যে শেষ হয়ে গেছে বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টস। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতেছেন সাকিব আল হাসান। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব। অর্থাৎ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামবে ইংল্যান্ড বাহিনি। প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে হৃদয়ের। এছাড়াও ফিরলেন রনি-শামীম।
ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ এবং ইংল্যান্ড। এই ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটের বিশাল জয় পান। এ দিন টোসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান টিম টাইগার।
ইংল্যান্ড ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেন। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল দুই ওভার বাকি থাকতে অর্থাৎ ১৮ ওভারে ৪ ইয়িকেত হারিয়ে হারিয়ে জয়ের গন্তব্যে পৌঁছে যান।
এমন জয়কে বিশেষ অ্যাখা দিয়ে নাফীস বলেন, ‘আসলে এটা একটা দারুণ জয়। বাংলাদেশের জন্য এটা একটা উল্লেখযোগ্য জয় বলা যায়। আশা করি বাংলাদেশ দল এই জয়ের ধারা ধরে রাখতে পারবে।’
১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগারদের হয়ে তিনে ব্যাট করা নাজমুল হোসেন শান্ত খেলেছেন নান্দনিক এক ইনিংস। যদিও শান্তকে নিয়ে কম সমালোচনা হয়নি। শান্ত’র ৫১ রানের ইনিংস নিয়ে নাফীস বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ শান্ত দারুণ খেলেছে। মানুষের অনেক সমালোচনা সহ্য করেও বেশ কিছুদিন ধরেই সে ভালো খেলছে। সে দারুণ একজন ক্রিকেটার। আশা করি ভবিষ্যতে বাংলাদেশের ওয়ান অব দ্য বেস্ট খেলোয়াড় হবে সে ইনশা-আল্লাহ।’
এদিন বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তৌহিদ হৃদয়ের। তিনি ব্যাট হাতে করেছেন ২৪ রান। এছাড়া ৭ বছর ২৪১ দিন পর জাতীয় দলে ফিরেছেন রনি তালুকদার। ম্যাচে দারুণ শুরু এনে দেওয়া রনি ২১ রান করেন। সে প্রসঙ্গে নাফীস বলেন, ‘রনি-তৌহিদ দুজনেই দলের জন্য ভালো কনট্রিবিউট করেছে। সে কারণেই আমার কাছে ম্যাচ শেষে মনে হচ্ছে এটা একটি দলীয় জয়। কেননা এতে সবাই পারফর্ম করেছে। রনির কথাই যদি ধরেন এই বিপিএলে সে কিন্তু অসাধারণ ক্রিকেট খেলছে। এতদিন পর দলে এসে আজকেও ভালো খেলছে। আশা করি সে ব্যাটিংয়ের এই এই ধারা ধরে রাখবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা