ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
প্রথম দিনে শ্রীলঙ্কার বিশাল চমক
কিছু দিন আগেই আহমেদাবাদে চলছে বর্ডার-গাভাস্কার সিরিজের শেষ ম্যাচ। সাম্প্রতিক সেখানে ভারতকে অস্ট্রেলিয়া হারালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা বেড়ে যাবেনিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলা শ্রীলঙ্কা। অবশ্য এ জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে অন্তত দুটি টেস্ট জিততে হবে লঙ্কানদের।
এমন কঠিন সমীকরণ মাথায় নিয়ে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। প্রথম দিনে বড় সংগ্রহ পেয়েছে লঙ্কান বাহিনি। দলের কোনো ব্যাটার সেঞ্চুরি না পেলেও দিন শেষে ৬ উইকেটে ৩০৫ রান তুলেছে লঙ্কানরা।
এই দিনে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে সপ্তম ওভারে ওশাদা ফার্নান্দোর (১৩) উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর অধিনায়ক দিমুথ করুনারত্নেকে নিয়ে ১৩৭ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস। ৮৩ বলে ৮৭ রান করা মেন্ডিসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন কিউই দলপতি টিম সাউদি। মেন্ডিসের বিদায়ের পর আউট হয়ে যান করুনারত্নেও। ৮৭ বলে ৫০ রান করা লঙ্কান দলপতিকে সাজঘরে ফেরান ম্যাট হেনরি।
এরপর ৮২ রানের জুটি গড়েন দুই অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস এবং দীনেশ চান্দিমাল। ৬৪ বলে ৩৯ রান করা চান্দিমালকে আউট করে এই জুটিও ভাঙেন সাউদি। বেশি দূর এগিয়ে যেতে পারেননি ম্যাথুসও। হাফ সেঞ্চুরির আগে ৪৭ রানে বিদায় নেন ডানহাতি এই ব্যাটার। নিরোশান ডিকভিলাকে ফিরিয়ে লঙ্কানদের চাপে ফেলেন মাইকেল ব্রেসওয়েল।
দিনের বাকি সময়টা নিরাপদে শেষ করেন ধনঞ্জয়া ডি সিলভা এবং কাসুন রাজিথা। ৫২ বলে ৩৯ রানে ধনঞ্জয়া আর রাজিথা ১৬ রানে অপরাজিত আছেন। নিউজিল্যান্ডের হয়ে ৪৪ রানে ৩ উইকেট নেন সাউদি। আর দুটি উইকেট নেন হেনরি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা