ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
স্যামুয়েল বদ্রি ওয়েস্ট ইন্ডিজের কোচিং প্যানেলে যোগ দিলেন, জানুন বিস্তারিত
স্যামুয়েল বদ্রি দক্ষিণ ওয়েস্ট ইন্ডিজের কোচিং প্যানেলে যোগ দিয়েছেন। ক্যারিবিয়ানদের সহকারী কোচের দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক এই ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকা সফরে ওয়েস্ট ইন্ডিজ তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে। এই সফরে অন্তর্বর্তীকালীন কোচ আন্দ্রে কোলের সহকারী হিসেবে কাজ করবেন বদ্রি।
তিনি বলেন, 'স্পিন পরামর্শক হিসেবে আগের যে দায়িত্ব, সেটিরই ধারাবাহিকতা ও আরেকটু বিস্তৃত দায়িত্ব এটি। ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করতে মুখিয়ে আছি আমি। ওদের কয়েকজনের সঙ্গে আমি খেলেছি, প্রায় সবাইকে খুব ভালোভাবে চিনি। সাউথ আফ্রিকায় চ্যালেঞ্জিং সফরে নিজেদের মেলে ধরতে চাই আমরা।'
বিগত ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫২টি টি-টোয়েন্টি খেলেছেন বদ্রি। ৬.১৭ ইকোনমি রেটে তুলে নিয়েছেন ৫৬টি উইকেট। বিশ্বজুড়ে খেলা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও দারুণ সফল তিনি।
ক্যারিয়ারে খেলা ১৯৭টি টি-টোয়েন্টিতে তার ইকোনমি রেট মাত্র ৬.০২! উইকেট নিয়েছেন ১৮৭টি। নিজ দেশে ১২টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ৩৩টি লিস্ট এ খেলার অভিজ্ঞতাও আছে সাবেক এই লেগস্পিনারের।
ক্যারিবিয়ান দল অবশ্য এরই মাঝে দুই ম্যাচ টেস্ট সিরিজের একটি ম্যাচ খেলে ফেলেছে। যেখানে স্বাগতিকদের বিপক্ষে ৮৭ রানে হেরেছেও তারা। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে জোহানেসবার্গে, আগামী ৯ মার্চ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা