ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
চমক দিয়ে পাকিস্তানের প্রধান কোচের নাম ঘোষণা
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পাচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। আসন্ন আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব সামলাবেন পাক সাবেক এই তারকা ব্যাটার।
এও প্রসঙ্গে পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, "পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও মিকি আর্থারকে প্রধান কোচ হিসাবে পেতে দেন দরবার চালিয়ে যাচ্ছে। তবে এই ইস্যুতে এখনও কোন সমাধানে আসতে পারেনি দেশটির ক্রিকেট বোর্ড। যেকারণে মোহাম্মদ ইউসুফকে দিয়ে আপাতত কাজ চালিয়ে নিতে চায় তারা। তার সঙ্গে বেশ কিছু স্থানীয় সাপোর্ট স্টাফও থাকবে।"
এর আগে জাতীয় দলে ব্যাটিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে মোহাম্মদ ইউসুফের। পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজার সময়ে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ছিলেন সাকলাইন মুশতাক। তার সঙ্গে কাজ করেছিলেন ইউসুফ।
গত মাসে পিসিবি ম্যানেজমেন্ট কমিটি চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছিলেন মিকি আর্থারের সঙ্গে আলাপ ৮০ শতাংশ এগিয়েছে। খুব দ্রুতই সে ঘোষণা আসবে। কিন্তু আফগানিস্তান সিরিজের তার সঙ্গে চূড়ান্ত আলোচনা করতে পারেনি শেঠির বোর্ড।
গত মঙ্গলবার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। শারজাহ ও দুবাইয়ে আগামী ২৫ থেকে ২৯ মার্চের মধ্যে ৩ টি ম্যাচ খেলবে দুই দল।
শারজাহতে ২৫ মার্চ প্রথম ম্যাচ মাঠে গড়াবে। ২য় ও ৩য় ম্যাচ মাঠে গড়াবে ২৭ ও ২৯ মার্চ। এই প্রথম পাকিস্তান ও আফগানিস্তান দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে লড়বে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা