ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

টস জিতে ব্যাটিংয়ে অজিরা, দেখুন সর্বশেষ স্কোর

২০২৩ মার্চ ০৯ ১১:২৬:১৮

টস জিতে ব্যাটিংয়ে অজিরা, দেখুন সর্বশেষ স্কোর

চার মাস টেস্ট সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছে স্বাগতিক ভারত এবং সফরকারী অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত এই বর্ডার-গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। আহমেদাবাদে শুরু হলো দুই দেশের চতুর্থ ও শেষ টেস্ট। সিরিজে সমতায় ফেরার লক্ষ্যে টস জিতে ব্যাট করছে অজিরা।

আজকের ম্যাচটি শুরু হতে হয়েছে আহমেদাবাদে। এই মাঠে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচ উপভোগ করছেন ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ম্যাচ শুরু আগে দুই দলের ক্রিকেটারদের শুভেচ্ছা জানান স্বাগতিক দল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ। শুধু তাই নয় ক্রিকেটারদের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইলেন দুই প্রধানমন্ত্রী।

এখনও পর্যন্ত আগের তিন টেস্টে পিচ নিয়ে বিতর্ক হলেও আহমেদাবাদ টেস্টের উইকেট দেখে খুশি দুই দলের অধিনায়ক। টসের পর তাদের মনোভাব ব্যক্ত করেন রোহিত শর্মা ও স্টিভেন স্মিথ। এ ম্যাচে ভারতীয় দলে একটি পরিবর্তন এসেছে। মোহাম্মদ সিরাজের পরিবর্তে প্রথম একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ শামি।

অস্ট্রেলিয়ার ব্যাটিং বর্ণনা

উসমান খোয়াজাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ট্রেভিস হেড। বোলিং শুরু করেন মহম্মদ শামি। শুরুতেই ওয়াইডে খাতা খোলে অস্ট্রেলিয়া। দ্বিতীয় বলে লেগ-বাই হিসেবে ১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। তৃতীয় বলে বাই চার পায় তারা। পঞ্চম বলে চার মারেন খোয়াজা। প্রথম ওভারে ১০ রান ওঠে। ৬ রান আসে অতিরিক্ত হিসেবে।

৫ ওভারেই ১১ রান অতিরিক্তঃ

তৃতীয় ওভারে শামির বলে আরও ১টি বাই-চার পায় অস্ট্রেলিয়া। চতুর্থ ওভারে কোনও রান খরচ করেননি উমেশ। পঞ্চম ওভারে শামি ১টি নো-বল করেন। ৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ১৭ রান। খোয়াজা ৫ ও হেড ১ রানে ব্যাট করছেন। ১১ রান এসেছে অতিরিক্ত হিসেবে।

৫০ টপকাল অস্ট্রেলিয়াঃ

১৩তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় অস্ট্রেলিয়া। ১৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৫২ রান। ৩৯ বলে ৩১ রান করেছেন ট্রেভিস হেড। তিনি ৭টি চার মেরেছেন। ৪০ বলে ১০ রান করেছেন উসমান খোয়াজা। তিনি ১টি চার মেরেছেন।

এই পরতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোরঃ অস্ট্রেলিয়া ২২/৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করেন।

অস্ট্রেলিয়ার প্রথম একাদশঃ

উসমান খোয়াজা, ট্রেভিস হেড, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, টড মার্ফি ও ম্য়াথিউ কুনম্যান।

ভারতের প্রথম একাদশঃ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও মহম্মদ শামি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ