ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের উইকেট নিয়ে যা বললেন ইংল্যান্ড
টি-২০ বিশ্বকাপের পর আর ২০ ওভারের কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশে সফর করা ইংল্যান্ড। তবে বাংলাদেশে সগর করতে আসে স্বাগতিকের বিপক্ষে বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ দিয়েই বিশ্বচ্যাম্পিয়নরা আবারও নিজেদের প্রিয় ফরম্যাটে ফিরতে যাচ্ছে টিম ইংল্যান্ড। যদিও এই সিরিজে ইংলিশদের চিন্তার কারণ হতে পারে উইকেট।
সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ জাতীয় দলের সেরা ওপেনার তামিম ইকবলের নিজের শহরে। চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৫০ রানে হেরেছে ইংল্যান্ড। এই ম্যাচের উইকেটেই খেলা হবে প্রথম টি-টোয়েন্টি। যেখানে শেষ ওয়ানডেতে সাকিব একাই প্রায় ধসিয়ে দিয়েছেন ইংল্যান্ডের লম্বা ব্যাটিং লাইনআপ। সিরিজ শুরুর আগে উইকেট নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ক্রিস ওকস।
এই ইংলিশ অলরাউন্ডার বলেন, ‘উইকেট সম্ভবত মন্থরই হবে। আর খেলাও শুরু হবে একটু আগে। সে ক্ষেত্রে শিশির থাকবে না। স্পিনাররা এখানে সুবিধা পাবে। তবে পেসার হিসেবে আমাদের হয়তো বৈচিত্র্যে মন দিতে হবে। স্টাম্প বরাবর বল করতে হবে। গতির পরিবর্তন...স্লোয়ার, স্লোয়ার বাউন্সার—এসব কাজে লাগাতে হবে।’
লম্বা সময় পর টি-টোয়েন্টি সিরিজ খেলা নিয়ে দুশ্চিন্তা নেই ইংলিশদের মনে। একরকম রোমাঞ্চই পাচ্ছেন তারা। বিশেষ করে উপমহাদেশের উইকেট বরাবরই চ্যালেঞ্জিং ইংল্যান্ডের মতো দলগুলোর জন্য। কঠিন উইকেটে খেলেই বাংলাদেশের বিপক্ষে লড়াই করতে চান তারা।
টাইগারদের সমীহ করে ওকস বলেন, ‘আমরা যে বিশ্ব চ্যাম্পিয়ন, এটা আরেকবার দেখানোর সুযোগ এটি। বিশ্বকাপের পর আমরা এখনো কোনো সিরিজ খেলিনি। এই ধরনের কন্ডিশনে আমাদের খেলতে হবে, এটার অন্য রকম রোমাঞ্চ আছে। ঘরের মাঠে বাংলাদেশও ভালো দল। রোমাঞ্চকর এক সিরিজই হবে।’
বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের পর বাংলাদেশ দলও এই প্রথম নামবে ২০ ওভারের ম্যাচে। চেনা কন্ডিশনে বাংলাদেশ যেকোনো দলকেই চমকে দিতে পারে। এর উদাহরণ আছে অনেক। তাই ওয়ানডে সিরিজের পরিসংখ্যান টেনে ওকস জানালেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের অপেক্ষায় আছেন তারা।
তিনি বলেন, ‘ওরা ঘরের মাঠে খুবই ভালো দল। আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। ওয়ানডেতে তো দেখলেন, বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জটা সব সময়ই কঠিন। আমরা ২-১–এ জিতেছি। টি-টোয়েন্টিতেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা