ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
আগামীকাল যে বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে রনি
নাজমুল হোসেন শান্তর সঙ্গে শুরুতেই নেটে ব্যাটিং পেয়েছেন বাংলাদেশের অন্যতম ব্যাটার ও বিপিএল মাতানো তারকা ক্রিকেটার রনি তালুকদার। ব্যাটিংয়ে কাওয়ার পরে বড় বড় শটে কেড়েছেন নজর। দীর্ঘ ৮ বছর পর জাতীয় দলে ফেরা এই ওপেনারকে দেখা যেতে পারে গতকালের টাইগার একাদশেও। সেরকমটা হলে অনন্য এক রেকর্ডে নাম উঠে যাবে ৩২ পেরুনো ডানহাতি ব্যাটারের।
আজ ০৮ মার্চ বুধবার চট্টগ্রামে দলের অনুশীলনে বেশ গুরুত্বের সঙ্গে দেখা যায় এই ব্যাটার রনিকে। এই দিনে দুই নেটে টানা ব্যাট করার পর মাঝের উইকেটে গিয়ে রেঞ্জ হিটিং অনুশীলন করেন টাইগার এই ব্যাটার। লিটন দাসের সঙ্গে তাকে নিয়ে আলাদা করে লম্বা সময় কথা বলেছেন টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান। আগামীকাল বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে তারাই ইনিংস ওপেন করতে পারেন, এমনটাই মনে করা যাচ্ছে।
যদি সত্যিই একাদশে জায়গা পাওয়ার সুযোগ আসে রনি তাহলে তিনি নাম লেখাবেন ভিন্ন রকম এক রেকর্ডে। ২০১৫ সালে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয়েছিল তার। ওই এক ম্যাচেই থেমে আছে রনির ক্যারিয়ার। একাদশে থাকলে তিনি হবেন সবচেয়ে লম্বা বিরতির পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার। যে রেকর্ড এখন যার, তিনি আছেন প্রতিপক্ষ দলেই।
২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত ৯২ ম্যাচের বিরতির পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন ইংল্যান্ডের আদিল রশি। ২০১৫ সালে রনির অভিষেকের পর বাংলাদেশ খেলে ফেলেছে আরও ১০৬টি টি-টোয়েন্টি। কাজেই তিনিই হবেন সবচেয়ে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার।
লম্বা সময় পর দলে ফেরা রনি ও দলে আসা নতুনদের নিয়ে বেশ আশাবাদী কোচ চন্ডিকা হাথুরুসিংহে। নেটে তাদের দেখে মুগ্ধতা থাকলেও ম্যাচ পরিস্থিতিতে তারা কেমন করে তা দেখতে মুখিয়ে তিনি, ‘ম্যাচ পরিস্থিতিতে তারা কেমন করে তা দেখতে মুখিয়ে আছি। নেতে তাদের খেলতে দেখে আমি মুগ্ধ। রনিকে আমি আগেও দেখেছি। মনে আছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে একটা ম্যাচ খেলেছিল। মনে করতে পারছি না সে চোটে পড়েছিল নাকি অন্যরা ভালো করেছে (তার আর সুযোগ না পাওয়া নিয়ে)। এখন সে কেমন করে তা দেখতে আমি খুব আগ্রহী।’
এবার বিপিএলে ১৩ ম্যাচে ৩৫.৪২ গড় আর ১২৯.১৮ স্ট্রাইকরেটে দ্বিতীয় সর্বোচ্চ ৪২৫ রান করেন রনি। এই ধারাবাহিক পারফরম্যান্সই জাতীয় দলের ডেরায় নিয়ে আসে তাকে। হাথুরুসিংহে চান রনিরা যেন ঘরোয়া পারফরম্যান্সই ধরে রাখেন আন্তর্জাতিক ক্রিকেটে, ‘ঘরোয়া ক্রিকেটে তারা ভালো করেছে। কাজেই এটা একটা সুযোগ নিজেদের তুলে ধরার। আমার মনে হয় নিজেদের মেলে ধরতে তারা যথেষ্ট সুযোগ পাবে। আজ তাদের প্রতি আমার বার্তা ছিল, সাধারণত তারা যা করে সেটাই যেন আন্তর্জাতিক পর্যায়েও করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা