ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
নিজেকে নিয়ে অবিশ্বাস্য এক মন্তব্য করলেন হাথুরুসিংহে
প্রথম বার কোচ হয়ে আসার পরে দীর্ঘ কয়েক বছর পরে দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে ঢাকা এসেছেন করা হেডমাস্টার খ্যাত চন্ডিকা হাথুরুসিংহে। আসার পরেই বাংলাদেশ হেরেছে এক সিরিজ। এই কোচ আসার পরেইযে জাদুর মত যে সব পাল্টে দিয়েছেন সেটা না। তবে খারাপও যে করেছেন সেটাও না। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ১-২ ব্যবধানে ইংল্যান্ডের কাছে হেরে গেছে টাইগাররা। আর হাথুরু অবশ্য নিজেকেও জাদুকর বলতে নারাজ।
আগামিকাল ৯ মার্চ বৃহস্পতিবার মাঠে গড়াবে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। তার আগে বুধবার সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগারদের প্রধান কোচ হাথুরুসিংহে। সেখানে টি-২০ সিরিজে বাংলাদেশ জিতবে কি না এমন প্রশ্নে হাথুরু বলেন, 'আমি জাদুকর নই বা এমন কেউ নই যে ভবিষ্যতে কী হবে তা বলে দিতে পারব!ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে যা হয়, হবে। তবে আমাদের চেষ্টাটা জেতারই হবে।’
হাথুরু যোগ করেন, 'আমি আজই দেখলাম মাত্র, এটা মাত্র শুরু। ২০২৪ বিশ্বকাপের যাত্রার শুরু হলো আজ। অনেক কিছুই হবে। অনেক কাজই হবে। এখন কাজটা হচ্ছে আমাদের কী আছে, তা দেখার। এরপর কোথায় কাজ করতে হবে, তা ঠিক করতে হবে। কোথায় উন্নতি করা প্রয়োজন, কেমন গেমপ্ল্যান নিয়ে খেললে নিজেদের শক্তির সর্বোচ্চ ব্যবহারটা করা যাবে সেটা ঠিক করা যাবে। তো এখন মাত্র শুরু।’
টি-টোয়েন্টি ক্রিকেটে সবাই রান চায়। তবে চট্টগ্রামে খুব বেশি রান হবে না সেই বার্তা দিয়ে রাখলেন হাথুরু, ‘আমরা সবাই রান চাই। তাই না? এটাই বিনোদন। রানের জন্যই মানুষ খেলা দেখতে আসে। বোলাররা ভালো করলে অন্য হিসেব। তবে মানুষ রান দেখতেই আসে। ২০তম ওভারে ম্যাচ শেষ হতে দেখতে চায়। এমনকি টিভি ভিউয়ার, স্পন্সররাও এটাই চায়। আমরাও সেটাই চাই। আমার মনে হয় তৃতীয় ওয়ানডের পিচের মতোই উইকেট থাকবে। এত দ্রুত বদলে ফেলা যায় না।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা