ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ: শেষ টেস্টে ভারতের একাদশে থাকছে চমক
জমে উঠেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার গাভাস্কার ট্রফি। প্রথম ও ২য় টেস্ট জিতে নেয় ভারত এরপর ৩য় টেস্ট জিতে ফেরার আভাস দেয় অস্ট্রেলিয়া।
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ৪ টেস্ট ম্যাচের বর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় ম্যাচটি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে খেলা হয়েছিল। তবে ম্যাচের দুই দিনের মধ্যে ৩০ উইকেট পড়ে গেছে। অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। তবে কোনো ব্যাটসম্যানই টিকতে পারেনি বেশিক্ষন। অন্যদিকে তৃতীয় দিনে, অস্ট্রেলিয়ার ম্যাচ জিততে প্রয়োজন ছিল মাত্র ৭৬ রান এবং আক্রমণাত্মক ভাবে খেলে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা খুব সহজেই ম্যাচ জিতে নেয় ৯ উইকেটে। তবে চতুর্থ টেস্ট জিততে মরিয়া টিম ইন্ডিয়ার সুযোগ পাবেন মোহাম্মদ শামি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এই টেস্ট ম্যাচের উপরই দাঁড়িয়ে আছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ভারতের পৌঁছানোর চাবিকাঠি। শেষ টেস্টের আগেই ভারতীয় দলে আবার ফিরতে চলেছেন মোহাম্মদ শামি। ভারতীয় দলের অভিজ্ঞ এই পেসারকে গত ম্যাচে বাইরে বসতে হয়েছিল উমেশ যাদবের জন্য।
দলের হয়ে কামব্যাক করে উমেশ বেশ দারুন বোলিং প্রদর্শন দেখালেন। বল হাতে প্রথম ইনিংসে ৩ উইকেট নেন তিনি। তার এই দুরন্ত প্রদর্শনের পরে তাকে দলের বাইরে পাঠাতে চাইবে না ম্যানেজমেন্ট। যদিও এই টেস্ট জিততে ভারতীয় দলের ট্রাম্প কার্ড হতে পারেন মোহাম্মদ শামি। যিনি দলে ফিরতে পারেন মোহাম্মদ সিরাজের জায়গায়।
ভারতীয় দলের পেসার মোহাম্মদ সিরাজ এই সিরিজে খুব বেশি প্রভাব ফেলতে পারেননি। যদিও ভারতে ঘূর্ণি উইকেটে পেসারদের তুলনায় স্পিনারদের বেশি সুবিধা থাকে। তবুও বাঁকি পেসারদের তুলনায় সিরাজ ভালো প্রদর্শণ দেখতে পারেননি।
তৃতীয় টেস্টের কথা বলতে গেলে। প্রথম ইনিংসে ১০৯ রানে গুটিয়ে যাওয়ার পর টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে এসে দলের হয়ে সর্বাধিক ৫৯ রানের ইনিংসটি খেলেন চেতস্বর পূজারা। এছাড়া শ্রেয়স আইয়ার ২৭ বলে ২৬ রানের নক খেলেন, ভারতীয় দল ১৬৩ রানে অলআউট হয়ে যায়। এরপরে সকালেই প্রয়োজনীয় ৭৬ রান সংগ্রহ করে সিরিজে প্রথম জয় অর্জন করে দল। আপাতত সিরিজে ভারতীয় দল ২-১ ব্যাবধানে এগিয়ে।
তবে অজি দল এই জয়ের সাথে সাথে তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রবেশ করে গিয়েছে। অন্যদিকে ভারতীয় দলকে আহমেদাবাদে অনুষ্ঠিত হওয়া চতুর্থ টেস্ট জিততে হবে নাহলে WTC-এর ফাইনাল খেলার স্বপ্ন আধুরা থেকে যাবে দলের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা