ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
শ্বশুরের দীক্ষায় বোলার শাহিনের ব্যাটিং ঝলক
দীর্ঘ রিন চোট সারিয়ে মাঠে ফেরার আগে শাহিনকে আলাদা ভাবে প্রশিক্ষণ দিয়েছিলেন শাহিনের শ্বশুর শাহিদ আফ্রিদি। শুদু বোলিংয়ে নয়, বোলিংয়ের পাশাপাশি শাহিনের ব্যাটিংয়েও গুরুত্ব দিয়েছিলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ও অধিনায়ক। পাকিস্তানের ঘরোয়া লিগ পিএসএলে তারই সুফল পেলেন তার জামাই। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম অর্ধশতরান করলেন শাহিন।
পাকিস্তান দলের তারকা এই বোলার শাহিন আফ্রিদিকে সমীহ করেন বিশ্বের প্রায় সব ব্যাটারই। পাকিস্তানের অন্যতম সেরা গতিময় পেসারের হাতে বল তুলে দিয়ে নিশ্চিন্তে থাকেন অধিনায়ক বাবর আজম। এ বার তিনি ব্যাটার শাহিনকেও ভরসা করতে পারবেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আগ্রাসী অর্ধশতরান করলেন শাহিন।
পেশোয়ার জালমির বিরুদ্ধে ৩৬ বলে ৫২ রানের ইনিংস খেললেন লাহোর ক্যালান্ডার্স অধিনায়ক। মারলেন ৫টি বিশাল ছক্কা। এছাড়া ৩টি চারও এসেছে তাঁর ব্যাট থেকে।
শুধু ব্যাট হাতে সফলই হলেন না শাহিন। আত্মবিশ্বাসী লাহোর অধিনায়ক নিজেকে ব্যাটিং অর্ডারের ছয় নম্বরেও তুলে এনেছিলেন এই ম্যাচে। ২১ রানে দলের ৪ উইকেট পড়ে যাওয়ার পর ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে চাপ মুক্ত করেন তিনি। পঞ্চম উইকেটে হুসেন তালাতের সঙ্গে গড়েন ১১৪ রানের জুটি। হুসেন করেন ৩৭ বলে ৬৩ রান। ৪টি চার এবং ৫টি ছয় মারেন তিনি।
হাত খুলতে কিছুটা সময় নেন শাহিন। প্রথম ৯ বল খেলে করেছিলেন ১ রান। তার পর প্রতিপক্ষের বোলারদের পাল্টা আক্রমণ শুরু করেন লাহোর অধিনায়ক। ৩৪ বলে পূর্ণ করেন অর্ধশতরান।
শাহিনের আগ্রাসী অর্থশতরান অবশ্য দলকে জয় এনে দিতে পারেনি। পেশোয়ারের ২০৭ রানের জবাবে লাহোরের ইনিংস শেষ হয় ১৭২ রানে। পিএসএলের এই ম্যাচে বল হাতেও ৪ উইকেট নিয়েছেন আফ্রিদির জামাই।
উল্লেখ্য, পিএসএল শুরুর কয়েক দিন আগেই আফ্রিদির মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে শাহিনের। হাঁটুর চোটের জন্য গত জুলাই মাস থেকে মাঠের বাইরে ছিলেন শাহিন। অস্ত্রোপচারের পর শুধু খেলেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা