ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন দক্ষিণ আফ্রিকা তারকা ক্রিকেটার
ফ্যাফ ডু প্লেসি ফাফ ডুপ্লেসি একসময় সাউথ আফ্রিকার অধিনায়ক ছিল। তবে কিছুদিন পরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে জানিয়ে দেন ক্রিকেট বিশ্বকে। বিদায় নেওয়ার দীর্ঘ দিন পরে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার গুঞ্জন উঠেছে ফ্যাফ ডু প্লেসিকে নিয়ে।
জানা যায় যে ক্রিকেট বোর্ড এর উপর অভিমান করে প্রায় দুই বছর বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে রয়েছেন ফ্যাফ ডু প্লেসি। গত ২০২১ সালের টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও বাকি ২ ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
তবে ক্রিকেট বোর্ডের সাথে দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে রয়েছেন তিনি। তবে হঠাৎ করেই আরো একবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে ফ্যাফ ডু প্লেসির ফেরার গুঞ্জন তৈরি হয়েছে। খোদ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডই আশাবাদী হয়ে উঠেছে, ডু প্লেসিকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর জন্য।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার সংক্ষিপ্ত ফরম্যাটের কোচ রব ওয়াল্টার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডু প্লেসিকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনার জন্য। রব ওয়াল্টার আশাবাদী, তিনি ডু প্লেসি এবং দক্ষিণ আফ্রিকা বোর্ডের সঙ্গে যে সমস্যা রয়েছে, সেগুলো নিরসন করতে পারবেন।
এই মাসেরই শেষের দিকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা নতুন চুক্তির ঘোষণা দেবে। ধারণা করা হচ্ছে, অন্তত টি-টোয়েন্টি ফরম্যাটের চুক্তিতে ডু প্লেসিকে রাখা হবে এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখেই তাকে দলে ফেরানোর জোর চেষ্টা চালানো হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার ডিরেক্টর অব ক্রিকেট ইনক এনকৌকে বলেন, ‘আমরা সব সময় আমাদের ফ্রিল্যান্স ক্রিকেটারদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চাই। তাদেরকে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে চাই। রব (ওয়াল্টার) অনেক বেশি আগ্রহী এসব আলোচনাকে এগিয়ে নেয়ার জন্য।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা