ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
অবশেষে যেখানে ঠাঁই হলো টাইগারদের সাবেক কোচ ডমিঙ্গোর
আজ ০৭ মার্চ মঙ্গলবার সাম্প্রতিক নেদারল্যান্ডস ক্রিকেট দল জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করেছে। আসন্ন জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে ডাচ দলের কোচিং প্যানেলে যুক্ত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে। তার সঙ্গে কোচিং প্যানেলে থাকবেন স্বদেশী কোচ হেইনো কুন।
আসন্ন এই সিরিজে নেদারল্যান্ডস দলের সঙ্গে থাকছেন না ডাচদের প্রধান কোচ রায়ান কুক। তার পরিবর্তে দলের সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে যাচ্ছেন রায়ান ভ্যান নিকের্ক। শুধু তাই নয় ডাচদের এই দলেও রয়েছে একাধিক চমক। দীর্ঘদিন পর নেদারল্যান্ড দলে ডাক পেয়েছেন দলের তারকা স্পিনার রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে।
তিনি শেষবার নেদারল্যান্ডসের হয়ে গত ২০২১ সালের নভেম্বরে খেলেছেন। এছাড়াও দলে ফিরেছেন ব্র্যান্ডন গ্লোভার, পল ভ্যান মেকেরেন এবং ফ্রেড ক্ল্যাসেনের মতো গুরুত্বপূর্ণ তারকা ক্রিকেটাররা। দীর্ঘ দিন আগে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে তারা দলের বাইরে ছিলেন।
অবশ্য সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে কলিন অ্যাকারম্যান, ব্র্যান্ডন গ্লোভার এবং বাস ডি লিডকে ছাড়াই খেলবে নেদারল্যান্ডস। এ ছাড়া দলে রাখা হয়নি আরিয়ান দত্ত এবং ওয়েসলি বারেসিকে। আগামী ২১ থেকে ২৫ মার্চ হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলতে নেদারল্যান্ডস।
এরপর তারা সাউথ আফ্রিকার বিপক্ষে ২ ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে। সিরিজের দুটি ম্যাচ হবে যথাক্রমে ৩১ মার্চ ও ২ এপ্রিল। সিরিজ দুটি নেদারল্যান্ডসের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই সিরিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আইসিসির বিশ্বকাপ সুপার লিগে।
২৫ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে রয়েছে নেদারল্যান্ড। ৪৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে জিম্বাবুয়ে আর ৭৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে সাউথ আফ্রিকা। সরাসরি বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে এই সিরিজে জয়ের বিকল্প নেই প্রোটিয়াদের সামনে।
নেদারল্যান্ডস স্কোয়াড:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), কলিন অ্যাকারম্যান, মুসা আহমেদ, শরিজ আহমেদ, ওয়েসলি বেরেসি, টম কুপার, আরিয়ান দত্ত, ব্র্যান্ডন গ্লোভার, ভিভিয়ান কিংমা, ফ্রেড ক্ল্যাসেন, রায়ান ক্লেইন, বাস ডি লিড, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, পল ভ্যান মেকেরেন, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা