ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে যেতে কঠিন সমীকরণ এর সামনে দাঁড়িয়ে ভারত-শ্রীলঙ্কা
দীর্ঘদিন ধরে চলে আসা ক্রিকেটের অন্যতম দীর্ঘ আসর টেস্ট চ্যাম্পিয়নশিপ। প্রায় শেষের দিকে এই আসর। ইতিমধ্যেই জমে উঠেছে আসরের পয়েন্ট টেবিলও। গত ১লা মার্চ অনুষ্ঠিত হওয়া ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয় লাভ করে এই আসরের ফাইনালে নাম লিখিয়েছেন।
এখন লড়াইটা জমে উঠেছে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষকে হবে। তবে এই লড়াইয়ের মধ্যে সবথেকে এগিয়ে আছেন ভারত এবং শ্রীলঙ্কা। বিশেষ করে দুই নম্বর স্থানের জন্য ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একরকম যুদ্ধই চলছে দারুন ভাবে! লাল বলের এই ক্রিকেটে বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে অস্ট্রেলিয়ার সঙ্গী হবে কোন দল? এশিয়ার দুই জায়ান্টসের ফাইনালে ওঠার এই লড়াইয়ে অবশ্য খানিকটা এগিয়ে ভারত।
টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসাব পয়েন্ট দিয়ে নয়; পয়েন্টের শতকরা হার দিয়ে নির্ধারিত হয়। শতকরা ৬৮.৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা ভারতের পয়েন্টের শতকরা হার ৬০.২৯। আহমেদাবাদে শেষ টেস্ট জিতলে রোহিত শর্মার দলের সামনে আর কোনো সমীকরণ বাধা হয়ে দাঁড়াবে না। ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী হবে তারা।
আহমেদাবাদ টেস্ট জিতলে ভারতের পয়েন্টের শতকরা হার বেড়ে হবে ৬২.৫, অস্ট্রেলিয়ার পয়েন্ট কমে দাঁড়াবে ৬৪.৯১ এ। অর্থাৎ ভারতের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে।
তবে ইন্দোরের পর আহমেদাবাদেও ভারত হেরে গেলে সিরিজ ২–২ সমতায় শেষ হবে। সে ক্ষেত্রে ভারতের পয়েন্টের শতকরা হার কমে হবে ৫৬.৯৪। এমনকি ম্যাচ ড্র হলেও পয়েন্ট হবে ৫৮.৭৯। তখন রোহিত-কোহলিদের তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ড–শ্রীলঙ্কা সিরিজের দিকে।
অন্যদিকে শ্রীলঙ্কার জন্য সমীকরণটা ভীষণ কঠিন। দুই ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করতে তো হবেই, সেই সঙ্গে আহমেদাবাদ টেস্টে ভারতের হার অথবা ড্র কামনা করতে হবে।
শতকরা ৫৩.৩৩ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তিনে আছে লঙ্কানরা। নিউজিল্যান্ডকে ধবলধোলাই করতে পারলে দিমুথ করুণারত্নের দলের পয়েন্ট হবে ৬১.১১। তার মানে, শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে না পারলে ভারতকে টপকে শীর্ষ দুইয়ে উঠে আসবে শ্রীলঙ্কা। ফাইনালেও অস্ট্রেলিয়ার সঙ্গী হবে তারা।
বৃহস্পতিবার শুরু হচ্ছে নিউজিল্যান্ড–শ্রীলঙ্কার টেস্ট সিরিজ। একই দিন থেকে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত সিরিজ নির্ধারণী টেস্ট খেলতে নামবে। আগামী কয়েক দিন এই দুই সিরিজের দিকে চোখ থাকবে কোটি ক্রিকেটপ্রেমীর। কারণ, সিরিজ দুটিই যে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ঠিক করে দেবে। আগামী ৭ থেকে ১১ জুন লন্ডনের ওভালে হবে সাদা পোশাকে শ্রেষ্ঠত্বের লড়াই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা