ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
ইংল্যান্ড সিরিজ শেষ হতে না হতেই ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা বিসিবি
আসন্ন শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ উপলক্ষে দারুন দল ঘোষণা করেছে বিসিবি। এক দিকে দেশের মাটিতে চলছে বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ। ওয়ানডে সিরিজ। ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এই সিরিজ। এখন টি-২০ সিরিজ বাকি।
তবে বাংলাদেশের তরুণরা আবারও দেশের বাইরে খেলতে যাচ্ছে বলে জানা যায়। এই তিন জাতির সিরিজের কথা আগে থেকে বলা ছিল। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলতে দেশ ছাড়ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। আজ ৭ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে যুব দল।
সংযুক্ত আরব আমিরাতে যুব টাইগারদের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই সিরিজে শাহরিয়ার সাকিবের নেতৃত্বে চারদিনের ফরম্যাটে এবং আহিরার আমিনের নেতৃত্বে ওয়ানডে ফরম্যাটে খেলবে অনূর্ধ্ব-১৯ দল।
সিরিজের একমাত্র চারদিনের ম্যাচটিতে মাঠে নামবে আফগানিস্তান ও বাংলাদেশ। আবুধাবি ওভালে ১২ মার্চ থেকে ১৫ মার্চ মাঠে গড়াবে ম্যাচটি।
অন্যদিকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ১৮ মার্চ আফগান যুবাদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এরপর ২০ মার্চ টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ২৪ মার্চ আফগানদের বিপক্ষে দ্বিতীয়বারের মতো মাঠে নামবে টাইগার যুবারা। এরপর ২৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে যুব টাইগারদের এই সফরের প্রথম রাউন্ড।
আর প্রথম রাউন্ড শেষে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা দল দুটি ৩০ মার্চ আবুধাবির ওভালে অনুষ্ঠিতব্য ফাইনালে মাঠে নামবে। এ ছাড়া সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে এই মাঠে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : শাহরিয়ার সাকিব (৪ দিনের ম্যাচের অধিনায়ক), আহরার আমিন (ওয়ানডে অধিনায়ক), রোহনাত দৌলা বর্ষণ, শেখ পারভেজ জীবন, আরিফুল ইসলাম, শাহরিয়া আল আমিন, রাফি উজ্জামান, জিশান আলম, মারুফ মৃধা, মুস্তাফিজুর রহমান রাব্বি, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, সিয়াম হোসেন দিপু, ওয়াসি সিদ্দিকী, তানভীর আহমেদ, আশিকুর রহমান শিবলি এবং শিহাব জেমস।
স্ট্যান্ডবাই : শিহাব পাহার সাব্বির, জাকারিয়া ইসলাম শান্ত, মুস্তাফিজুর রহমান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরেন্য ও ইকবাল হাসান ইমন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা