ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হলেন যে দল
দেখতে দেখতে শেষ হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট লিগ। এই আসরের শেষ ম্যাচে বাংলাদেশ ক্রিকেট টেস্ট দলের নিয়মিত তারকা ক্রিকেটার সাদমান ইসলামের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি, অন্যদিকে তার সতীর্থ মার্শাল আইয়ুবের সেঞ্চুরিতে দক্ষিণাঞ্চল পায় বড় সংগ্রহ। প্রথম ইনিংসে মধ্যাঞ্চল এড়াতে পারেনি ফলো-অন। এই ম্যাচে দুই ইনিংস মিলিয়েও তারা শেষ অবধি ছুতে পারেনি দক্ষিণাঞ্চলের সংগ্রহ। ইনিংস ব্যবধানে জয়ে বিসিএলের চ্যাম্পিয়ন হয়েছে ফজলে মাহমুদ রাব্বির দল।
বিসিবি আয়োজিত কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে মধ্যাঞ্চলকে ইনিংস ও ৩৩ রানের ব্যবধানে হারিয়েছে দক্ষিণাঞ্চল। ৫ উইকেট হারিয়ে ৫০০ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল।
জবাব দিতে নেমে দুই ইনিংসে যথাক্রমে ২৩০ ও ২৩৭ রানে অলআউট হয় মধ্যাঞ্চল। ৩ উইকেট হারিয়ে ৬৪ রান নিয়ে চতুর্থ দিনে ইনিংস হার এড়ানোর লড়াইয়ে নামে মধ্যাঞ্চল। জাকির আলি অনিক ১৯ ও মোহাম্মদ মিঠুন অপরাজিত ছিলেন ৪০ রানে। দিনের শুরুতেই তারা হারায় জাকের আলির উইকেট। দলীয় ৭৭ রানে ৬৪ বলে ২৩ রান করে এই ব্যাটার লেগ বিফোরের ফাঁদে পড়েন নাজমুল ইসলাম অপুর বলে।
এরপর ওই ৭৭ রানে থাকতেই আরও দুই উইকেট হারিয়ে ফেলে মধ্যাঞ্চল। ৬৫ বলে ৪৯ রান করা মোহাম্মদ মিঠুন উইকেটের পেছনে ক্যাচ দেন সৈয়দ খালেদ আহমেদের বলে। এরপর মোসাদ্দেক হোসেন নিজের মুখোমুখি হওয়া প্রথম বলে আউট হন নাজমুল অপুর ওভারে।
কিছুক্ষণ পর ১৯ বলে ৯ রান করে আউট হন আরিফুল হক। এরপরই লড়াই শুরু করেন মোহাম্মদ শরিফুল্লাহ ও আবু হায়দার রনি। দুজনের অষ্টম উইকেট জুটিতে আসে ১২১ রান। ৯ চারে ১১৪ বলে ৬৩ রান করে খালেদের বলে এলবিডব্লিউ হয়ে শরিফ ফিরলে ভেঙে যায় এই জুটি।
এরপরও ইনিংস হার থেকে বাঁচানোর চেষ্টায় থাকা আবু হায়দার রনি আউট হন শেষ ব্যাটার হিসেবে। খালেদের বলে সুমনের হাতে ক্যাচ দেওয়ার আগে ৬ চার ও ৪ ছক্কায় ১২৭ বলে ৭৭ রান করেন তিনি। দক্ষিণাঞ্চলের পক্ষে ১৭ ওভার ৪ বল হাত ঘুরিয়ে ৭৪ রান দিয়ে ৫ উইকেট নেন খালেদ। ম্যাচসেরা হয়েছেন প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকানো সাদমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা