ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের সম্মান বাঁচানো ম্যাচ শেষে সাকিবকে নিয়ে মুখ খুললেন পাপন
দেখতে দেখতে শেষ হয়ে গেল বাংলাদেশ-ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ নাজেহাল অবস্থায় মাঠ ছাড়েন। তবে শেষ ম্যাচে এসে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ক্রিকেট দল। ৫০ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিব-তামিমরা।
এই দিনে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় এশ সেরা তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশ ইতিহাসের সর্বকালের সেরা এই ক্রিকেটার একের পর এক রেকর্ড করে চলেছেন ক্রিকেট ইতিহাসে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগে প্রতিপক্ষের কাছে একটি আতঙ্কের নাম সাকিব আল হাসান। আজও ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে তার অলরাউন্ড পারফরম্যান্সে জয় নিয়ে মাঠে ছাড়ে বাংলাদেশ।
আর এই ম্যাচে একাধিক রেকর্ড করেছেন দেশসেরা ক্রিকেটার সাকিব। ব্যাট হাতে সাকিব দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেছেন। এই ম্যাচে ১০ ওভারে ৭১ বলে সাত চারে ওই রান করেন তিনি। বল হাতে নিয়েছেন ম্যাচে সবার চেয়ে বেশি চার উইকেট। ১০ ওভারে ৩৫ রান দিয়ে ইংলিশ ওপেনার জেসন রয় ও ফিল সল্ট এবং জেমস ভিন্সি ও রেহান আহমেদকে আউট করেছেন তিনি।
ম্যাচের পর সাকিব আল হাসানকে প্রশংসায় ভাসিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘সাকিব আমাদের সেরা খেলোয়াড়। এটাতে কারো কোনো দ্বিধাদ্বন্দ্বের সুযোগই নেই। এ সিরিজের প্রথম থেকেই দেখেছি, এমন কী বিশ্বকাপ থেকেই দেখছি ওর মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে, সে জেতার জন্য মরিয়া। মানে আগেও জেতার জন্য মরিয়া ছিল কিন্তু এখন তার মধ্যে আঁচটা অনেক বেশি। এটা একটা খুব ভালো লক্ষণ। এবং সাকিব যেদিন পারফর্ম করবে সেদিন যে কারোর জন্য বড় থ্রেট হবে।’
শেষ ম্যাচ জিতলেও সিরিজ হেরেছে বাংলাদেশ। পাপন বলেন, ‘একটা ম্যাচ হেরে গেলেই তো খারাপ লাগে। একটা জিনিস মনে রাখতে হবে আমরা যাদের সঙ্গে খেলছি, তারা এখন বর্তমান সময়ে সেরা। আমরা অত্যন্ত শক্তিশালী দলের বিপক্ষে খেলেছি, এখানে কয়েকটা ব্যাপার আছে, তারা বিশ্ব চ্যাম্পিয়ন এবং খুব ভালো ছন্দে আছে।’
‘দ্বিতীয়ত, ওদের সঙ্গে আমাদের খেলার খুব একটা সুযোগও হয় না। ওদের সম্পর্কে আমরা জানিও কম। সেদিক দিয়ে বলব তিন ম্যাচে এখন পর্যন্ত যা হয়েছে, প্রথম ম্যাচ আমাদের জেতা উচিত ছিল, যেটা আমরা করতে পারিনি। দ্বিতীয়টা আমরা আরও খারাপভাবে হেরেছি। দুই ম্যাচে আমাদের যে ব্যাটিং সেটা দেখতে পারিনি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা