ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

ইংল্যান্ডের বিপক্ষে বিশাল জয়ের পরে যা বললেন সাকিব

২০২৩ মার্চ ০৬ ২১:০১:১১

ইংল্যান্ডের বিপক্ষে বিশাল জয়ের পরে যা বললেন সাকিব

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে জিতেছে বিশাল রানে। মুলাত গড়পড়তার স্কোর নিয়েও ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। তাতে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পেয়েছে স্বাগতিকরা। এই ম্যাচে ব্যাট ও বল হাতে দারুণ নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কার জেতেন দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

ম্যাচ জয়ের পর সাকিব আল হাসান বলেন, ‘গত পাঁচ-সাত বছরে ঘরের মাঠে আমরা বেশ ভালো করছি। এই সিরিজও ৩-০ হতে পারত। তবে শেষ ম্যাচে আমরা লড়াই করেছি, লাকিলি জিতেও গেছি। আমরা ভেবেছিলাম ২০-৩০ রান কম হয়েছে। তবে বোলাররা খুবই দারুণ করেছে।’

পরের অংশে টপ অর্ডার ব্যাটারদের নিয়ে প্রত্যাশা করেছেন সাকিব। যেখানে তিনি বলেন, ‘আমরা আশা করি টপ অর্ডার ব্যাটাররা সেঞ্চুরি হাঁকাবে, ফিফটি নয়।’

আজকের ম্যাচে ব্যাট হাতে সাকিবই করেছেন সর্বোচ্চ ৭৫ রান। বল হাতে নিয়েছেন চার উইকেট। হয়েছেন ম্যাচ সেরা। আবার প্রথম বাংলদেশি বোলার হিসেবে ছুঁয়েছেন ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক।

টপ অর্ডারে আজ অধিনায়ক তামিম ইকবাল ৬ বলে করেন ১১ রান। লিটন দাস তো রানের খাতাই খুলতে পারেননি। শান্ত সেখানে করেন ৫৩ রান। মুশফিকের ব্যাটে আসে ৭০ রান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ