ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
নতুন অধিনায়কের নাম ঘোষণা
চলছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যে শেষ হয়েছে সিরিজের তিনটি ম্যাচ। প্রথম ও দ্বিতীয় টেস্ট জিতে নেয় স্বাগতিক ভারত। ৩য় টেস্ট ম্যাচে ঘুরে দাড়ায় অস্ট্রেলিয়া। তুলে নেয় ৯ উইকেটের বড় জয়। ফলে এই মুহূর্তে সিরিজে ২-১ অবস্থায় আছে। তবে ৩য় টেস্টে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেয় স্মিথ।
কামিন্সের নেতৃত্বে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ২টি টেস্টে ভরাডুবির মুখে পড়তে হয় অস্ট্রেলিয়াকে। ভাঙা দল নিয়ে সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন ক্যাপ্টেন স্টিভ স্মিথ। কামিন্স পারিবারিক কারণে দেশে ফেরায় ইন্দোরের তৃতীয় টেস্টে মাঠে নামতে পারেননি। ফলে নেতৃত্বের দায়ভার হাতে পড়ে ভাইস ক্যাপ্টেন স্মিথের।
কামিন্স না থাকায় একদিক থেকে শাপে বর হয় অস্ট্রেলিয়ার। এমনটা নয় যে কামিন্স নেতা হিসেবে অযোগ্য এবং নেতৃত্ব বদলে জয়ের মুখ দেখে অস্ট্রেলিয়া। তবে তৃতীয় টেস্টে স্মিথের নেতৃত্ব প্রশংসিত হয়। এই অবস্থায় ভারতের বিরুদ্ধে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে কে নেতৃত্ব দেবেন, তা নিয়ে শুরু হয় জল্পনা। শেষমেশ যাবতীয় জল্পনায় ইতি টানে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে স্পষ্ট করে দেওয়া হয় ছবিটা। জানিয়ে দেওয়া হয় যে, আমদাবাদে সিরিজের চতুর্থ টেস্টেও অস্ট্রেলিয়ার নেতৃত্বের ব্যাটন থাকবে স্টিভ স্মিথের হাতেই। আসলে মায়ের অসুস্থতার জন্য অস্ট্রেলিয়াতেই থাকছেন কামিন্স। তিনি এখনই ভারতে আসছেন না। তাই শেষ টেস্টে নেতা বদল করতে হচ্ছে না অজিদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা