ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

সাকিব-আফিফে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর

২০২৩ মার্চ ০৬ ১৫:০০:৪৬

সাকিব-আফিফে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর

বাংলাদেশ ক্রিকেটে চলছে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইতিমধ্যে শেষ হয়ে গেছে সিরিজের দুইটি ওয়ানডে ম্যাচ। সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচ জিতে নিয়েছে সফরকারী ইংল্যান্ড। যার ফলে দীর্ঘ প্রায় ৭ বছর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ ক্রিকেট দল।

অন্যদিকে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও জয় তুলে নিয়ে ঘরের মাঠে বাংলাদেশকে ধবল ধেলাই করতে মুখিয়ে আছে ইংলিশ বাহিনি। তবে বাংলাদেশে চায় ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়াতে এবং শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে। ইতিমধ্যে শেষ হয়েছে টস। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

তবে সিরিজের প্রথম দুই ম্যাচ হারলেও শেষটা রাঙাতে চায় বাংলাদেশ। স্বাভাবিকভাবেই জয়ে ফিরতে মরিয়া হয়ে আছেন তামিম-সাকিবরা। এজন্য চাই আত্মবিশ্বাসী ক্রিকেট, টেকনিক্যাল ক্রিকেট এবং সর্বোপরি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগে জ্বলে উঠার ক্রিকেট।

আজের এই ম্যাচের শেষ ওয়ানডেতে টাইগার শিবিরে আসতে যাচ্ছে পরিবর্তন। বাংলাদেশের অন্যতম পেস বোলার তাসকিনের জায়গায় একাদশে জায়গা পেল ইবাদাত হোসেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর বাংলাদেশ ৪২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করেন।

বাংলাদেশঃ তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডঃ জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কুরান, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), মঈন আলি, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ ও জোফরা আর্চার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ