ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বদলে গেল কোহলির সঙ্গী
গত ১ মার্চ থেকে শুরু হয়েছিল অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট। এই টেস্ট ৫ দিন হাওয়ার কথা থাকলেও তৃতীয় দিনের বিকাল পর্যন্তও যায়নি সেই ম্যাচ। পরবর্তী টেস্ট আগামী ৯ মার্চ। মাঝ খানে বেশ লনবা সময় পান ভারতীয় ক্রিকেটাররা।
এদিকে খেলার মাঝে সময় পেলেই ছুটি কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি। উত্তরাখণ্ড ভ্রমণ দিয়ে বছরটা শুরু করেছিলেন। তার পরে যান মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দিরে এই সাবেক অধিনায়ক। সেখানেই কোলে একটি কুকুরকে নিয়ে ছবি তুললেন বিরাট।
কোহলি নিজের টুইটারে একটি ছবি দিয়েছেন ভক্তদের জন্য। সেই ছবিতে দেখা গেছে , কোলে একটি কুকুরকে নিয়ে বসে তিনি। মুখে এক গাল হাসি। দেখে মনে হচ্ছে, কোনও মন্দিরের সিঁড়িতে বসে রয়েছেন বিরাট। ছবিতে অবশ্য স্ত্রী অনুষ্কা শর্মা বা কন্যা ভামিকাকে দেখা যায়নি। হতে পারে অনুষ্কাই বিরাটের ছবিটি তুলেছেন।
????️ pic.twitter.com/tIwxNVs5KY
— Virat Kohli (@imVkohli) March 6, 2023
সোমবার ভোরে নিজের ছবি পোস্ট করেছেন বিরাট। তিনি এখনও ছুটি কাটাচ্ছেন, না কি ফিরে এসেছেন তা জানা যায়নি। কারণ, ৯ মার্চ থেকে আমদাবাদে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে সেই টেস্টে জিততেই হবে ভারতকে। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হতে পারে বিরাটকে। তার আগে মন কিছুটা ফুরফুরে করে নিতে চাইছেন তিনি।
মাসখানেক আগে হৃষীকেশের স্বামী দয়ানন্দ গিরির আশ্রমে গিয়েছিলেন অনুষ্কা ও বিরাট। সেখানে স্বামীজির সমাধিতে প্রণাম জানিয়ে আশীর্বাদ নেন দু’জনে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল সেই ছবি। হৃষীকেশের আশ্রমে গিয়ে সেখানকার একাধিক আধ্যাত্মিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন তারকা যুগল। তাঁদের তরফে আশ্রমে একটি ‘ভান্ডারা’র আয়োজনও করা হয়। শুধু হৃষীকেশেই নয়, বছরের শুরুতে মেয়ে ভামিকাকে নিয়ে বৃন্দাবনে নিম কারোলি বাবার আশ্রমেও গিয়েছিলেন বিরুষ্কা। সেখানে গিয়ে ধ্যান ও প্রার্থনা করেন যুগল। খবর, আশ্রমে গরিবদের কম্বল বিতরণও করেছিলেন তাঁরা।
মহাকালেশ্বর মন্দিরে অনুষ্কার পরনে ছিল হালকা গোলাপিরঙা শাড়ি। চোখেমুখে রূপটান প্রায় নেই বললেই চলে। বিরাটের পরনে ছিল ধুতি ও গলায় জড়ানো উত্তরীয়। মন্দিরে অন্য ভক্তদের সঙ্গে প্রার্থনারত অবস্থার দেখা যায় তাঁদের। মন্দিরের পুরোহিতদের সঙ্গে শিবলিঙ্গের মাথায় দুধ ঢালেন বিরুষ্কা। গ্ল্যামার জগতের কোনও চাকচিক্য নেই, নেই কোনও তারকাসুলভ আচরণ। আর পাঁচটা সাধারণ মানুষের মতোই মন্দিরে বসে প্রার্থনা করেন বিরাট ও অনুষ্কা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা