ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
মাঠের মাঝেই উপস্থাপিকাকে কোলে তুলে নিলেন কে ড়াই তারকা, দেখুন ভিডিও সহ
এখন চলছে পাকিস্তানের ঘরোয়া লিগ। এই আসরে ব্যাট-বলের ধুন্ধুমার লড়াই ছাড়াও দর্শকদের মনোরঞ্জনের উপকরণের অভাব হচ্ছে না কোন ভাবে। এই আসরে ক্রিকেটারদের উপর ভালো খেলার চাপ থাকলেও ধারাভাষ্যকার ও প্রেজেন্টাররা রয়েছেন খোশ মেজাজে। পাকিস্তানের এই আসরে এমনই এক মজাদার মুহূর্তের সাক্ষী থাকেন ক্রীড়াপ্রেমীরা, যা সচরাচর ক্রিকেটের মাঠে দেখা যায় না।
এই দিন এই ম্যাচের আগে হঠাৎই ড্যানি মরিসনকে দেখা যায় সঞ্চালিকেকে কোলে তুলে নিয়ে ঘোরাতে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সঞ্চালিকা নিজেই। বলাবহুল্য, ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ড্যানি মরিসন ধারাভাষ্যকার হিসেবে অত্যন্ত জনপ্রিয়। অত্যন্ত মজাদার চরিত্র হিসেবেও পরিচিত তিনি। তাই তাঁর পক্ষে এমন কাণ্ড ঘটানো অবাক করার মতো কিছু নয়। ম্যাচের আগে মাঠে ব্রডকাস্টারদের ক্যামেরায় কথা বলছিলেন মরিসন ও এরিন হল্যান্ড। হঠাৎই মরিসন কোলে তুলে নেন সঞ্চালিকা এরিনকে।
এরিন হল্যান্ড একজন অজি মডেল অভিনেত্রী। গায়িকা হিসেবেও খ্যাতি রয়েছে তাঁর। তিনি একজন প্রাক্তন মিস ওয়ার্ল্ড অস্ট্রেলিয়া। টেলিভিশন প্রেজেন্টার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এরিন। তবে তাঁর আরও একটি বিশেষ পরিচিতি হল, তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটার বেন কাটিংয়ের স্ত্রী।
Love ya uncle @SteelyDan66 ???? @thePSLt20 pic.twitter.com/9reSq6ekdN
— Erin Holland (@erinvholland) March 5, 2023
পাকিস্তান সুপার লিগে এরিনের ভূমিকা:
এরিন হল্যান্ড বেশ কিছুদিন ধরেই পাকিস্তান সুপার লিগে সঞ্চালিকার ভূমিকা পালন করেন। চলতি পাকিস্তান সুপার লিগের জন্য পাক ক্রিকেট বোর্ড ১৫ জন ধারাভাষ্যকার ও ২ জন সঞ্চালিকাকে বেছে নেয়। ধারাভাষ্যকার হিসেবে প্যানেলে জায়গা পান ড্যানি মরিসন। এরিন হল্যান্ড দুই প্রেজেন্টারের একজন।
উল্লেখ্য, অজি অল-রাউন্ডার বেন কাটিংও এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগ খেলতে ব্যস্ত। তিনি এবার মাঠে নামছেন করাচি কিংসের হয়ে। টুর্নামেন্টের ৫টি ম্যাচে মাঠে নেমেছেন কাটিং। ৪টি ইনিংসে ব্যাট করতে নেমে তিনি ১৮.৬৬ গড়ে মোটে ৫৬ রান সংগ্রহ করেন। ২টি ম্যাচে সাকুল্যে ৪ ওভার বল করার সুযোগ পেয়েছেন বেন। তুলে নিয়েছেন ৩টি উইকেট। তাঁর দল করাচি ৮ ম্যাচে মাত্র ২টি জয় পেয়েছে। ৪ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে।
বেন কাটিং এর আগে পেশোয়ার জালমি ও কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়েও পাকিস্তান সুপার লিগে মাঠে নেমেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা