ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে সুখবর পেল বাংলাদেশ
ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশ সরফ করছে টিম ইংল্যান্ড। ইতিমধ্যে ইতিমধ্যে শেষ হয়ে গেছে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে। দুই ম্যাচে চরম ভাবে হেরেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচে আজ 6 মার্চ দুপুর 12 টায় মাঠে নামবে সফরকারী ইংল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশ।
এই দ্বিপাক্ষিক সিরিজে ঘরের মাঠে টাইগারদের চাপে ফেলতে ওয়ানডে স্কোয়াডে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকা উইল জ্যাকসকে উড়িয়ে এনেছিল ইংলিশরা। গত ২৫ ফেব্রুয়ারি শনিবার ঢাকায় পাড়ি জমিয়েছিলেন ইংলিশ এই তারকা জ্যাকস।
তবে মুলাত ওয়ানডে দলে না, বাংলাদেশ সফরের এই ইংলিশ তারকাকে টি-টোয়েন্টি দলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু টম অ্যাবেলের সাইড স্ট্রেইন চোটের কারণে ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড ডাক পান এই অলরাউন্ডার।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাঁ পায়ে চোট পেয়েছিলেন জ্যাকস। এই চোটের কারণে পরের ম্যাচগুলোতে তিনি আর খেলতে পারবেন না, যা ইংলিশ শিবিরের জন্য রীতিমতো দুঃসংবাদ এবং বাংলাদেশের জন্য দারুন সুখবর।
গতকাল রোববার (৫ মার্চ) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের আগে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়্যালস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
বিবৃতিতে বলা হয়, ঢাকায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় বাম উরুতে চোট পাওয়ায় উইল জ্যাকস বাংলাদেশ সফরের বাকি অংশ থেকে বাদ পড়েছেন। পুনর্বাসন প্রক্রিয়ার জন্য আগামী ৪৮ ঘণ্টার মাঝেই ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি।
এদিকে এখন পর্যন্ত তার বদলি কোনো ক্রিকেটারের বিষয়ে জানায়নি ইসিবি। নতুন কেউ ইংল্যান্ড থেকে আসছে কি না, তা এখনও নিশ্চিত নয়।
এই সিরিজের দুই ম্যাচেই খেলেছেন জ্যাকস। তবে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। ব্যাট হাতে দুই ম্যাচে করছেন মাত্র ২৭ রান আর বল হাতে তার শিকার এক উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা