ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরির সঙ্গে নতুন এক রেকর্ডও গড়লেন সাদমান
বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনালে ওয়ালটন মধ্যাঞ্চলের বিরুদ্ধে নিজের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন বিসিবি দক্ষিণাঞ্চলের ক্রিকেট ও এক সময়কার বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অন্যতম নিয়মিত ব্যাটার সাদমান ইসলাম। এই ক্রিকেটার ৬৭৪ মিনিট (১১ ঘন্টা ১৪ মিনিট) ব্যাটিং করে তার রান ২৪৬ সংগ্রহ করেন।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বেশি সময় ব্যাটিং করার এক অবিশ্বাস্য রেকর্ড গড়লেন সাদমান। আগেরটি ছিল রকিবুল হাসানের। গত ২০০৬-০৭ মৌসুমে ফতুল্লায় ৩১৩ রান করার পথে ৬৬০ মিনিট বা ১১ ঘণ্টা ব্যাটিং করেছিলেন তিনি। এবার রকিবুলকে ছাড়িয়ে গেলেন সাদমান।
দক্ষিণাঞ্চলের ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন মার্শাল আইয়ুবও। ৫ উইকেটে ৫০০ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল। মধ্যাঞ্চল দিন শেষ করেছে বিনা উইকেটে ৩৩ রান করে।
৩ উইকেটে ২৩৪ রান দিন শুরু করা দক্ষিণাঞ্চল চতুর্থ উইকেট হারায় ২৫১ রানে। ৬১ রান করে বিদায় নেন অধিনায়ক ফজলে রাব্বি। এরপর পঞ্চম উইকেটে মার্শালের সঙ্গে ২১৮ রানের জুটি গড়েন সাদমান। মোহাম্মদ মিঠুনের বলে আউট হওয়ার আগে ৪৪৮ বলে সাদমান করেন ২৪৬ রান। ২৯টি চার ও তিন ছক্কা ছিল তার ইনিংসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা